ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নদীতে ইলিশের চেয়ে পাঙ্গাশ বেশি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 31 October, 2022, 11:17 AM

নদীতে ইলিশের চেয়ে পাঙ্গাশ বেশি

নদীতে ইলিশের চেয়ে পাঙ্গাশ বেশি

সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা নদীতে নেমেছেন ইলিশ ধরতে। কিন্তু জেলেদের জালে উঠে আসছে ঝাঁকে ঝাঁকে পাঙ্গাশ। পাঙ্গাশগুলোর ওজন চার থেকে পাঁচ কেজি। তবে কখনও কখনও জালে উঠছে ১৫ থেকে ২০ কেজি ওজনের পাঙ্গাশও। এখন ভোলার মাছ ঘাট ও বাজার মেঘনার পাঙ্গাশে ভরে গেছে।


রোববার (৩০ অক্টোবর) সকালে দেখা গেছে, মেঘনাতীরের ঘাটগুলোতে বড় বড় পাঙ্গাশ কিনতে ভিড় করছেন ক্রেতারা। ভোলার ইলিশা, ধনিয়া তুলাতুলি, কাচিয়াকাঠির মাথা, ভোলার খাল ও নাছির মাঝি মাছ ঘাটে পাঙ্গাশের ক্রেতাদের ভিড় ছিল।


দেখা গেছে, নদীর পাঙ্গাশের চাহিদা এবং দামও বেশি। প্রতি কেজি নদীর পাঙ্গাশ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকায়। জেলেরা বলছেন, পাঙ্গাশেই তাদের লাভ বেশি।


তুলাতুলি ঘাটে মাছ কিনতে আসা আনোয়ার হোসেন জানান, মাছ কেনার জন্য সকালে ঘাটে এসেছি। কিন্তু ঘাটে প্রচুর নদীর পাঙ্গাশ দেখে চার কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ নিয়েছি।


বেপারীরা জানান, স্থানীয় বাজারে প্রচুর পাঙ্গাশ আসছে। দামও নাগালের মধ্যেই।


ভোলা সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসেন বলেন, এ বছর অভিযান চালিয়ে মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে বিপুল পরিমাণ অবৈধ জাল ও পাঙ্গাশের পোনা ধ্বংস করার উপাদান জব্দ করা হয়েছে। ফলে নদীতে পাঙ্গাশের উৎপাদন বেড়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status