ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
আইসিসিবি ও বিসিসির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 18 October, 2022, 12:24 AM

আইসিসিবি ও বিসিসির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

আইসিসিবি ও বিসিসির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

‘ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইসিপিসি) ওয়ার্ল্ড ফাইনালস-২০২২’ আয়োজনের জন্য ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রোববার (১৬ অক্টোবর) চুক্তিটি স্বাক্ষরিত হয়।

ওই অনুষ্ঠানে আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা (ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং) এম. এম. জসীম উদ্দীন, জেনারেল ম্যানেজার (একাউন্ট অ্যান্ড ফাইন্যান্স) এস. এম মনিরুল ইসলাম পলাশ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সচিব মোহাম্মদ রাশেদুল ইসলামসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামী ৬ নভেম্বর থেকে ১০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালস ২০২২’। আয়োজনের ভেন্যু হিসেবে ভূমিকা পালন করবে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status