ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
পূবালী ব্যাংকে বড় নিয়োগ, পদ ৭২, নেই আবেদন ফি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 October, 2022, 11:41 AM

পূবালী ব্যাংকে বড় নিয়োগ, পদ ৭২, নেই আবেদন ফি

পূবালী ব্যাংকে বড় নিয়োগ, পদ ৭২, নেই আবেদন ফি

পূবালী ব্যাংক লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে কার্ড ডিভিশনে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিসার পদে ৭২ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিসার (কম্পিউটার)
পদসংখ্যা: ৭২

যোগ্যতা: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কম্পিউটার টেকনোলজি বা কম্পিউটার সায়েন্সে চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

বয়স: ২০২২ সালের ৩০ জুন সর্বোচ্চ ৩০ বছর।
বেতন ও সুযোগ-সুবিধা: প্রথম এক বছর প্রবেশনকালে মাসিক বেতন ২৬,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। এক বছর প্রবেশনকাল শেষে অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিসার (কম্পিউটার) হিসেবে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের পূবালী ব্যাংকের ক্যারিয়ার-বিষয়ক ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: আগামী ৩ নভেম্বর ২০২২, সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status