ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
আমার ধারণা ছিল না, এসবও হয় : শ্রাবন্তী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 22 September, 2022, 11:30 AM

আমার ধারণা ছিল না, এসবও হয় : শ্রাবন্তী

আমার ধারণা ছিল না, এসবও হয় : শ্রাবন্তী

অভিনয়কে অনেক আগেই বিদায় জানিয়েছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তী। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন তিনি। বর্তমানে দুই মেয়ে রাবিয়া আলম ও আরিশা আলমকে নিয়ে সেখানেই সময় কাটছে তার।

এদিকে দেশে না থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব এই অভিনেত্রী। দেশের প্রায় সকল খোঁজখবরই রাখেন তিনি। সম্প্রতি একটি মজার ঘটনা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে শ্রাবন্তী লিখেছেন, ‘একটা টেক্সট পেলাম, আমি যদি আমার ফেসবুক ভিউ বাড়াতে চাই তাহলে আমাকে হেল্প করবে, এজন্য আমাকে পে (টাকা) করতে হবে।’

তিনি আরও লেখেন, ‘সত্যি কথা, আমার ধারণাও ছিল না এখন এসবও হয়। ভিউ বাড়িয়ে আমি কি করব? কত পিছিয়ে আছি আমি। কী দুনিয়া এলো। কিছু বলার নেই।’

অভিনেত্রীর ভাষ্য, ‘আমাদের কি দিন ছিল আর আজ কতকিছু চেঞ্জ, তাই না? থাক, তবু কেন যেন এখনও আমি আমার সেই আগের মিডিয়ার মানুষ, মিডিয়ার কাজ এবং মিডিয়ার সবকিছুকে ভালোবাসি। এখনও সব স্মৃতি নিয়ে ভাবতে ভালোবাসি।’

প্রসঙ্গত, একসময় নাটক ও বিজ্ঞাপনে ব্যাপক চাহিদা ছিল শ্রাবন্তীর। ‘রং নাম্বার’ সিনেমায় অভিনয় করে চলচ্চিত্রেও করেছিলেন বাজিমাৎ। এখনও দর্শকের হৃদয়ে জায়গা দখল করে আছেন তিনি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status