ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাফজয়ী মেয়েদের ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা বিসিবির
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 21 September, 2022, 2:46 PM

সাফজয়ী মেয়েদের ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা বিসিবির

সাফজয়ী মেয়েদের ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা বিসিবির

হিমালয়ে সাফ গেমস জিতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের মেয়েরা। তাদের বরণ করে নিতে চলছে নানা প্রস্তুতি।

বুধবার দুপুরে নেপাল থেকে দেশে ফেরার কথা রয়েছে সাবিনা-কৃষ্ণাদের। তাদের বরণের প্রস্তুতির মধ্যেই বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তাদের শুভেচ্ছা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘নারী ফুটবল দল তাদের অবিশ্বাস্য পারফরম্যান্স ও ঐতিহাসিক অর্জনে পুরো দেশকে গর্বিত করেছে। তাদের এই চেষ্টাকে সাহায্য করতে ও স্বীকৃতি জানিয়ে আমি বিসিবির পক্ষ থেকে তাদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি।’

তিনি আরও বলেন, আমার কোনো সন্দেহ নেই, এই সাফ জয় স্পোর্টসম্যান ও ওম্যানদের অনুপ্রাণিত করবে পুরো দেশে। আর নিজস্ব খেলায় আন্তর্জাতিক সাফল্য আনতেও প্রেরণা জোগাবে।

নেপালে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। পুরো টুর্নামেন্টে একটি ম্যাচও হারেননি সাবিনারা। ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফের শিরোপা জেতে বাংলাদেশ নারী ফুটবল দল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status