ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নেপালকে উড়িয়ে সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 19 September, 2022, 7:36 PM

নেপালকে উড়িয়ে সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

নেপালকে উড়িয়ে সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

এই কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে প্রথম কোনো আন্তর্জাতিক ট্রফি জিতে ইতিহাস গড়েছিলো বাংলাদেশ। ১৯৯৯ সাউথ এশিয়ান গেমস ফুটবলে নেপালকে হারিয়ে জুয়েল রানার নেতৃত্বে সেই ট্রফি নিয়ে দেশে ফিরেছিলেন জুয়েল রানা-আলফাজরা। ২৩ বছর পর আবার সেই কাঠমান্ডুর দশরথ স্টেয়িামে সাফ নারী চ্যাম্পিয়নশিপে স্বাগতিক নেপালকে হারিয়ে নতুন ইতিহাস লিখলো বাংলাদেশ।


এবারের ইতিহাসের রচয়িতা সাবিনা, কৃষ্ণা, মারিয়া, মনিকা, মাসুরা, আখি, তহুরা, রূপনারা। দক্ষিণ এশিয়ার সেরার মঞ্চে নেপালকে ৩-১ গোলে হারিয়ে দেশকে শ্রেষ্ঠত্বের আসনে বসালেন তারা।


ইতিহাস গড়ার ফাইনালে গোল করেন শামসুন্নাহার,  কৃষ্ণা রানী সরকার ও ঋতুপর্ণা চাকমা। অনিতা গোলে ব্যবধান কমায় নেপাল। টুর্নামেন্টে আট গোল করে সেরার মুকুট পরেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status