ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাড়ছে করোনা, নতুন ৫ সুপারিশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 18 September, 2022, 7:29 PM

বাড়ছে করোনা, নতুন ৫ সুপারিশ

বাড়ছে করোনা, নতুন ৫ সুপারিশ

দেশে বেসরকারি পর্যায়ে করোনা পরীক্ষার ব্যয় কমানোসহ ৫ সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় কমিটির ভার্চুয়াল সভায় এই সুপারিশগুলো করা হয়। সভায় সভাপতিত্ব কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা।



কমিটির সুপারিশগুলো হচ্ছে:

১. সকল ক্ষেত্রে শতভাগ সঠিকভাবে মাস্ক পরিধান ও হাত ধোয়া বা স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য জনসাধারণকে উৎসাহিত করা।

২. প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ করোনা টিকা যারা গ্রহণ করেননি, তাদেরকে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করা।

৩. বদ্ধস্থানে সভা করা থেকে বিরত থাকা ও দাপ্তরিক সভা যথাসম্ভব ভার্চুয়ালি সম্পন্ন করা।

৪. অপরিহার্য সামাজিক অনুষ্ঠান বা সভায় মাস্ক পরিধান করা।

৫. বেসরকারি পর্যায়ে করোনা পরীক্ষার ব্যয় কমানোর ব্যবস্থা নিতে সরকারের উদ্যোগ গ্রহণ করা।


২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status