ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল
মোহাম্মদ ইউনুস আলী, মানিকগঞ্জ
প্রকাশ: Thursday, 15 September, 2022, 7:07 PM

জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল

জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল

মানিকগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন দুইজন, সরক্ষিত নারী সদন্য পদে ১৪জন ও সাধারণ সদস্য পদে ২৩ জন।

চেয়ারম্যান পদে  মনোনয়ন পত্র দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত  প্রার্থী  গোলাম মহীউদ্দীন ও স্বতন্ত্র প্রার্থী  একেএম বজলুল হক।   

জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ হাবিবুর রহমান জানান,  বৃহস্পতিবার ছিলো জেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন।  জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে  শেষ পর্যন্ত  মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত  প্রার্থী  গোলাম মহীউদ্দীন ও স্বতন্ত্র প্রার্থী  একেএম বজলুল হক।   

এছাড়া সংরক্ষিত ১ নং ওয়ার্ডে (শিবালয়, ঘিওর ও দৌলতপুর ) ৪জন , ২ নং ওয়ার্ডে (মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া ) সংরক্ষিত  সদস্য পদে ৬ জন ও ৩ নং ওয়ার্ডে ( সিংগাইর ও হরিরামপুর) সরক্ষিত সদস্য পদে ৪ জন নারী প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। দৌলতপুর উপজেলা ১ নং  ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪ জন, ঘিওর উপজেলা ২ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৩জন, শিবালয় উপজেলা ৩ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ২জন, সাটুরিয়া উপজেলা ৪নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৩জন , মানিকগগঞ্জ সদর উপজেলা ৫নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ২ জন, হরিরামপুর উপজেলা ৬নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪ জন ও  সিংগাইর উপজেলা ৭ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৫ জন তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এদিকে বুধবার বেলা তিনটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা মুহাম্মদ আব্দুল লতিফের কাছে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত  প্রার্থী   গোলাম মহীউদ্দীন। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খাঁন, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা,   জেলা যুব লীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা উপস্থিত ছিলেন।

এর আগে শহরের একটি কনভেশন সেন্টারে জেলা আওয়ামীলীগ  আয়োজিত জেলা পরিষদ নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় যোগদেন  দুটি পৌর সভার মেয়র, কাউন্সিলর, ৭টি উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ৬৫টি ইউপি চেয়ারম্যান ও  সদস্যরা।

এদিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী একেএম বজলুল হক জানান, ভোটারদের প্রভাবিত না করলে তিনি নির্বাচনে বিপুল ভোট জয় লাভ করবেন। তিনি নিরপেক্ষ নির্বাচনে দাবি জানান।
আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী গোলাম মহীউদ্দীন বলেন, বিগত দিনে সততা নিয়ে এলাকায় উন্নয়ন কাজ করেছি। এর জন্য দল এবারও মনোনয়ন দিয়েছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটারা তাকেই  মূল্যায়ন করবেন বলে তিনি জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status