ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
মেয়েদের ওয়াশরুমে ঢুকে ‘মদ্যপ’ ছাত্রলীগ নেতার কাণ্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 19 August, 2022, 11:46 AM

মেয়েদের ওয়াশরুমে ঢুকে ‘মদ্যপ’ ছাত্রলীগ নেতার কাণ্ড

মেয়েদের ওয়াশরুমে ঢুকে ‘মদ্যপ’ ছাত্রলীগ নেতার কাণ্ড

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ছাত্রীদের ওয়াশরুমে প্রবেশ করে এক ছাত্রীকে অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন ও হেনাস্থার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। গতকাল বুধবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।


অভিযুক্ত ছাত্রলীগ নেতা তানজিন আল আলামিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এ এফ রহমান হল ছাত্র সংসদের সাবেক সমাজসেবা সম্পাদক ছিলেন। ঘটনার সময় তিনি ‘মদ্যপ’ অবস্থায় ছিলেন বলে জানা গেছে।


এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভুক্তভোগী ওই ছাত্রী ঘটনার বিচার চেয়ে বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।


অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, নারীদের জন্য নির্ধারিত ওয়াশরুম ব্যবহারকালে তানজিন আল আলামিন মদ্যপ অবস্থায় নারীদের ওয়াশরুমে প্রবেশ করে একটি টয়লেটের দরজা খোলা রেখে অর্ধনগ্ন হয়ে মূত্রত্যাগ করতে থাকেন এবং আমার দিকে অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করেন। আমি প্রচণ্ড ভীত ও উদ্বিগ্ন হওয়ার পরও ওই ব্যক্তি বের হয়ে চলে যাওয়ার সময় আমি এবং আমার বন্ধুরা তাকে জিজ্ঞেস করতে গেলে তিনি এলোমেলো কথা তাচ্ছিল্যের সুরে বলতে থাকেন। তবুও তার ভুল স্বীকার করেননি। তার সঙ্গে থাকা আরও কয়েকজনসহ আমাদের দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান। এমতাবস্থায় আমি তার কাছ থেকে হয়রানি ও হুমকির পরিপ্রেক্ষিতে নিরাপত্তাহীনতায় ভুগছি এবং মানসিকভাবে ভেঙে পড়েছি। সে এলাকার সিসিটিভি ফুটেজ তদারকির মাধ্যমে দোষী ব্যক্তি ও তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর শাস্তি চাই।


এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী ওই শিক্ষার্থী বলেন, আমি ওয়াশরুমের ভিতরে ছিলাম। তখন আমি একজন ছেলের কথা শুনতে পাই। দরজা খুলতে ভয় পাচ্ছিলাম। আমি তারপরেও দরজা খুললাম এবং বের হয়ে হাত ধোয়ার সময় এক ছেলেকে দেখতে পাই। সে আমার দিকে তাকিয়ে খুব বাজেভাবে হাসতে থাকে। তখন আমি ভেবেছি সে ভুল করে প্রবেশ করেছে। সে বের হয়ে আসার সময় আমি জিজ্ঞেস করি আপনি কি ভুল করে প্রবেশ করেছেন। আমাকে পাত্তা না দিয়ে বাজেভাবে হাসতে থাকে। পিছনে গিয়ে তার পরিচয় জানতে চাইলে সে আমার সঙ্গে খারাপ আচরণ করে। এসময় সে মদ্যপ অবস্থায় ছিলো। আমি এ বিষয়ে সহকারী প্রক্টর স্যারের কাছে লিখিত অভিযোগ দেই। অভিযুক্ত এখনো আমাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছেন।


অভিযোগ অস্বীকার করে তানজিন আল আলামিন বলেন, আমি ভুল করে মেয়েদের ওয়াশরুমে প্রবেশ করি। তখন বুঝতে পেরে ছেলেদের ওয়াশরুমে যাই। আমি অনেকবার মেয়েকে সরি বলেছি।


তিনি মদ্যপ অবস্থায় ছিলেন কিনা এ বিষয়ে তিনি বলেন, তারা অভিযোগ করেছে। বিষয়টি এমন নয়। আমি ভুল করেছি।


বাজে ভাবে হাসতে থাকার বিষয়ে তিনি বলেন, আমি ইতিমধ্যে বুঝতে পারি একটি হাস্যকর অবস্থার মধ্যে পড়ে গেছি। এর চেয়ে তো আর হাস্যকর অবস্থা হয় না। তাই আমি হেসে দিয়েছি।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, ভুক্তভোগী ফোন করে আমাকে বিষয়টি জানিয়েছেন। প্রমাণ সাপেক্ষে আমরা ব্যবস্থা নিবো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status