ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২২ কার্তিক ১৪৩৩
ছাত্রকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 5 July, 2022, 11:49 AM

ছাত্রকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

ছাত্রকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

রংপুরে দুই শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে আমির হামজা নামে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান জানান, গতকাল সোমবার (৪ জুলাই) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, কাউনিয়া উপজেলার সনাতন গ্রামের সাত বছর বয়সী দুই ছেলে শিশু স্থানীয় উম্মেহানি মডেল মাদরাসায় আরবি পড়তো। তারা সেখানেই থাকতো। ওই মাদরাসার শিক্ষক আমির হামজা বেশ কিছুদিন ধরে শিশু দুটিকে যৌন হয়রানি করে আসছিলেন। দুদিন আগে এক শিশুর বড় ভাই ওই মাদরাসায় ছোট ভাইকে দেখতে যায়। সে সময় শিশুটি যৌন হয়রানির কথা ভাইকে জানায়। একই অভিযোগ করে আর এক শিশু।

তারা জানায়, রাতের বেলায় হুজুর ঘরে ডেকে নিয়ে তাদের যৌন হয়রানি করতো। বিষয়টি জানার পর এক শিশুর ভাই বাদী হয়ে কাউনিয়া থানায় রোববার নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পুলিশ ভোরে মাদরাসাশিক্ষক আমির হামজাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান জানান, আমির হামজা মাদরাসায় পড়তে আসা অনেক শিশুকে যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদরাসাশিক্ষক যৌন হয়রানির কথা স্বীকার করেছেন। সোমবার দুপুরে তাকে আদালতে পাাঠানো হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status