|
পদ্মা সেতুতে পুতুলের সেলফিতে প্রধানমন্ত্রী ও জয়
নতুন সময় ডেস্ক
|
|
পদ্মা সেতুতে পুতুলের সেলফিতে প্রধানমন্ত্রী ও জয় এর আগে, গণভবন থেকে সকাল ৮টায় রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল পৌনে ৯টার দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে টোল পরিশোধ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই তার গাড়িবহর সেতুতে উঠে যায়। মূল সেতুতে ওঠার পর প্রধানমন্ত্রীর যাত্রাসঙ্গী হিসেবে থাকা তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে কিছু সময়ের জন্য গাড়ি থেকে নামেন তিনি। এরপর সেতু পার হয়ে জাজিরা প্রান্তেও থেমে কিছু সময় অতিবাহিত করেছে প্রধানমন্ত্রীর গাড়িবহর। এসময় পরিবারের অন্য সদস্যরাও সেখানে ছিলেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। এরপর সুরা ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন তিনি। সেখানে বিভিন্ন সরকারি কর্মসূচিতেও প্রধানমন্ত্রী অংশ নেবেন বলে জানিয়েছে তার প্রেস উইং। আনুষ্ঠানিকতা শেষে দুপুর ২টায় তিনি টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
চিরিরবন্দরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
আধিপত্যবাদ মোকাবিলায় ৭ নভেম্বরের চেতনা ধারণ করতে হবে: ডা. শাহাদাত
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের চেতনা মূল প্রেরণা: প্রতিমন্ত্রী মীর হেলাল
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের মটর ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার! নেপথ্যে কারা?
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
