ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
৭০ বছরের ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে মা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 11 May, 2022, 6:24 PM

৭০ বছরের ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে মা

৭০ বছরের ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে মা

প্রায় ৭০ বছরের ছেলেকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছেন ১০০ বছর বয়সী মা। বিষয়টি জানাজানি হলে বৃদ্ধা মাকে দেখতে হাসপাতালে ভিড় জমান অনেকে। মায়ের এমন ভালোবাসা দেখে হতবাক হন সবাই।

বুধবার দুপুর পৌনে ২টার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে ছেলের প্রতি মায়ের ভালোবাসার এমন দৃশ্যের দেখা মেলে।

হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মকসেদুল মোমিন বলেন, দুপুর পৌনে ২টার দিকে হাসপাতালের আউটডোরে কয়েকশ রোগী অপেক্ষা করছিলেন। এর মধ্যে এক বৃদ্ধার সঙ্গে বয়স্ক একজন পুরুষ অপেক্ষা করছেন। বৃদ্ধ বলে সবার আগে চিকিৎসা দেওয়ার জন্য তাকে ডাকা হয়। দুজনের মধ্যে কে রোগী জানতে চাইলে সঙ্গে আসা বৃদ্ধকে দেখিয়ে দেন ওই বৃদ্ধা। পরে সম্পর্কের বিষয়টি আর জানতে চাইনি।

এরপর ব্যবস্থাপত্র নিয়ে চলে যাওয়ার সময় বৃদ্ধকে নিয়ে আসা ওই নারী বলেন, ‘উঠ, তাড়াতাড়ি চল’। কৌতূহলবশত নারীকে সম্পর্কের কথা জিজ্ঞেস করেন ডা. মোমিন।

নারী জানান, বৃদ্ধ লোকই তার ছেলে। অসুস্থ হওয়ায় ডাক্তার দেখাতে নিয়ে এসেছেন তিনি। তবে তার বয়স ১০০ হলেও এখনো তেমন কোনো রোগ বাঁধেনি শরীরে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা উপজেলা সদরের গোপালনগর গ্রামের বাসিন্দা সিদ্দিকুর রহমান বলেন, হাসপাতালে এসে বিরল ঘটনার সাক্ষী হলাম। মা তো মা-ই। মায়ের ভালোবাসা কখনো নিঃশেষ হয় না। সন্তান মাকে ছেড়ে যায়, কিন্তু সন্তানকে কোনো পরিস্থিতিতেই ছেড়ে যান না মা।

বৃদ্ধ ছেলে আর বৃদ্ধা মায়ের ছবি তুলে নিজের ফেসবুকে পোস্ট দেন ডা. মোমিন। মুহূর্তেই তার পোস্টটি ভাইরাল হয়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাদের ঠিকানা পাওয়া সম্ভব হয়নি।

ওই নারীর বরাত দিয়ে ডা. মকসেদুল মোমিন জানান, সংসারে তার সবাই আছে। এরপরও ৭০ বছরের ছেলেকে নিজেই হাসপাতালে নিয়ে এসেছেন চিকিৎসা করাতে। ছেলেটা অনেকদিন ধরে অসুস্থ।

তিনি আরো বলেন, বহির্বিভাগে চিকিৎসা নিতে এসেছিলেন। ভিড়ের ভেতর চিকিৎসা দেওয়ার সময় ছবি তুলেছি, বয়স জেনেছি। কিন্তু ঠিকানাটা নেয়া হয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status