ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
সেই দাবি অস্বীকার করলেন শ্রীলংকার সেনাপ্রধান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 11 May, 2022, 5:50 PM

সেই দাবি অস্বীকার করলেন শ্রীলংকার সেনাপ্রধান

সেই দাবি অস্বীকার করলেন শ্রীলংকার সেনাপ্রধান

খবর বের হয়েছে, শ্রীলংকার সেনাপ্রধান জেনারেল সাভেন্দ্রা সিলভা প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসের প্রতি তার আনুগত্য প্রদর্শন করেছেন এবং বলেছেন, সরকার বিরোধী বিক্ষোভকারীদের দমন করতে তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করবেন।

তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন দেশটির সেনাপ্রধান। তিনি বলেছেন, এমন কোনো হীন কাজে দেশটির সেনাবাহিনী যুক্ত হবে না।

সেনাপ্রধানের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন সোসালিস্ট পার্টির দুমিন্দা নাগামুয়া। শ্রীলংকার গণমাধ্যম ডেইলি মিরর এমন খবর প্রকাশ করে।

তবে এরমধ্যে যারা সহিংসতা করবে তাদের দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে শ্রীলংকায়।

মঙ্গলবার সেনবাহিনীর মুখপাত্র জানান, যাদের সরকারি সম্পত্তি ধ্বংস করতে দেখা যাবে ও ব্যক্তিগত সম্পত্তি লুটপাট করতে দেখা যাবে, যারা অন্যদের ক্ষতি করবে তাদের দেখা মাত্র গুলি করতে প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনা বাহিনী ও পুলিশকে নির্দেশ দিয়েছে।

এদিকে সোমবার মাহিন্দা রাজপাকসে প্রধানমন্ত্রী পদত্যাগ করার পর সহিংস হয়ে ওঠে সরকার বিরোধী বিক্ষুদ্ধ জনতা। তারা রাজাপাকসের দলের এমপি ও সাবেক মন্ত্রীদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

শ্রীলংকার পুলিশ জানিয়েছে, যারা মন্ত্রী-এমপিদের বাড়িতে আক্রমণ করেছে তাদের চিহ্নিত করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status