ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
হাসপাতাল বেডে ভিক্ষুক নির্যাতন, ৪ পুলিশ বরখাস্ত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 11 May, 2022, 1:37 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 11 May, 2022, 7:13 PM

হাসপাতাল বেডে ভিক্ষুক নির্যাতন, ৪ পুলিশ বরখাস্ত

হাসপাতাল বেডে ভিক্ষুক নির্যাতন, ৪ পুলিশ বরখাস্ত

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে চিকিৎসাধীন এক ভিক্ষুক ও তার পরিবারের সদস্যদের শারিরিক নির্যাতন করে টেনে হিঁচড়ে বের করে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের ৪ এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া আরও ২ কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে।

গতকাল মঙ্গলবার (১০ মে) রাতে এ ঘটনা ঘটিয়েছে বলে জামালপুর জেলা পুলিশ সুপার মো: নাছির উদ্দীন আহমেদ নিশ্চিত করেন। জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার বাউসি বাজার এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে ৬৫ বছর বয়সী ভিক্ষুক আব্দুল জলিল ২০ শতক জমিতে বসতভিটা বানিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। প্রতিপক্ষ মুজিবুর রহমান সম্প্রতি ওই জমি তাদের দাবি করায় দুইপক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে মামলা হলে আদালত ভিক্ষুক আব্দুল জলিলের পক্ষে ডিক্রি দেয়।

কিন্তু আদালতের আদেশ অমান্য করে সোমবার (৯ মে) সকালে প্রতিপক্ষ মুজিবুর রহমান দলবল নিয়ে আব্দুল জলিলের পরিবারের ওপর হামলা চালায়। হামলায় আহত হন আব্দুল জলিল, তার স্ত্রী লাইলী বেগম, বড়ছেলে আবু বক্কর সিদ্দিক, মেজো ছেলে ওয়ায়েজ করোনি, ছোট ছেলে হামদাদুল হকসহ পরিবারের আরেক সদস্য জসিম মিয়া।

পরে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। হামলার পর উল্টো মুজিবুর রহমান বাদি হয়ে চিকিৎসাধীন ৪ জনসহ ১৫ জনকে আসামি করে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলার পর মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ভিক্ষুক আব্দুল জলিলসহ পরিবারের ৪ জনকে হাসপাতালের শয্যায় শারিরিক নির্যাতন ও চ্যাংদোলা করে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ সুপার মো: নাছির উদ্দীন আহমেদ জানান, এ ঘটনায় তিনি সরিষাবাড়ী থানার এসআই আলতাব হোসেন, এসআই সাইফুল ইসলাম, এসআই ওয়াজেদ আলী ও এসআই মুন্তাজকে সাময়িক বরখাস্ত এবং কনস্টেবল মোজাম্মেল হক ও নারী কনস্টেবল সাথী আক্তারকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে পাঠিয়েছেন।

তদন্ত সাপেক্ষে সরিষাবাড়ী থানার ওসি মীর রকিবুল হাসানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status