ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
হলের ছাদ থেকে পড়ে জাবি শিক্ষার্থীর মৃত্যু, সুইসাইড নোট উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 11 May, 2022, 11:25 AM

হলের ছাদ থেকে পড়ে জাবি শিক্ষার্থীর মৃত্যু, সুইসাইড নোট উদ্ধার

হলের ছাদ থেকে পড়ে জাবি শিক্ষার্থীর মৃত্যু, সুইসাইড নোট উদ্ধার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ রফিক-জব্বার হলের ছাদ থেকে পড়ে গতকাল মঙ্গলবার অমিত কুমার বিশ্বাস নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্বের ৪৫তম ব্যাচের (২০১৫-১৬ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন। তাঁর কক্ষে একটি সুইসাইড নোট পাওয়া গেছে।

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীর ঝুলন্ত লাশ গতকাল তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের গৌরীপুরের মাওহা ইউনিয়নের বিশমপুর থেকে উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, তিনি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। সাদিয়া তাবাসুম (২৩) বিশমপুরের মো. মাহবুবুর রশিদের মেয়ে ও রাবির ভূতত্ত্ব বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী। তিনি ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সোহেল আহমেদ জানান, গতকাল দুপুরে হলের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন অমিত। তাঁকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে বিকেলে তাঁর মৃত্যু হয়। অমিতের বাড়ি খুলনায়।

হলের ছাদ থেকে পড়ে জাবি শিক্ষার্থীর মৃত্যু, সুইসাইড নোট উদ্ধার

হলের ছাদ থেকে পড়ে জাবি শিক্ষার্থীর মৃত্যু, সুইসাইড নোট উদ্ধার

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী শাহরিয়ার খান হূদয় বলেন, ‘আমি তিনতলায় থাকা অবস্থায় ছাদ থেকে ভারী কিছু পড়ার শব্দ শুনি। পরে ঘটনাস্থলে অমিতকে পড়ে থাকতে দেখে হলের কয়েকজন শিক্ষার্থীর সহায়তায় উদ্ধার করি। ছাদে অমিতের সঙ্গে অন্য কেউ ছিল কি না, তা নিশ্চিত নই। ’

রাত সাড়ে ৮টার দিকে তাঁর রুমমেটরা এসে বালিশের নিচে সুইসাইড নোট পান। পরে রাত সাড়ে ৯টার দিকে তাঁর রুম পরিদর্শন করে প্রাথমিকভাবে নোটের বিষয়টি নিশ্চিত করেন হলের প্রভোস্ট অধ্যাপক সোহেল আহমেদ। সুইসাইড নোটে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার মস্তিষ্কই আমার মৃত্যুর জন্য দায়ী। আমি নিজেই নিজের শত্রু হয়ে পড়েছি অজান্তেই। নিজের সাথে যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত। আর না। এবার মুক্তি চাই। প্রিয় মা, বাবা, ছোট বোন সবাই পারলে আমাকে ক্ষমা করে দিও। ’

এ ছাড়া অমিতের পড়ার টেবিলে আরো কয়েকটি সুইসাইডবিষয়ক লেখা পাওয়া গেছে। হলের প্রাধ্যক্ষ সোহেল আহমেদ বলেন, ‘প্রাথমিকভাবে নোটের লেখার সঙ্গে অমিতের খাতার লেখার মিল রয়েছে। রুমের পড়ার টেবিলে সুইসাইডবিষয়ক আরো লেখা রয়েছে। আমরা আপাতত রুম বন্ধ করে রেখেছি। পুলিশ এসে বাকিটুকু দেখবে। ’

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, এখনই কিছু বলা যাচ্ছে না, তদন্ত চলছে। কক্ষ থেকে সুইসাইড নোটসহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।  

ময়মনসিংহের গৌরীপুর থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাদিয়া পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেন। দু-এক দিনের মধ্যে তাঁর বিশ্ববিদ্যালয়ে ফিরে যাওয়ার কথা ছিল। গতকাল তাঁর বাবা একটি জানাজায় অংশ নিতে যান এবং মা বাড়িতে ছিলেন না। এ সময় সাদিয়া নিজ ঘরের একটি কক্ষে দরজা বন্ধ করে আড়ার সঙ্গে ফাঁসিতে ঝোলেন।

এদিকে দীর্ঘ সময়েও তাঁর খোঁজ না পেয়ে চাচাতো বোন তাঁকে ডাকতে যান। তবে সাড়া পাননি। এক পর্যায়ে একটি ফাঁক দিয়ে দেখতে পান, ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছে সাদিয়ার দেহ। তখন তাঁর আর্তচিত্কারে লোকজন ছুটে এসে দরজা ভেঙে সাদিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিত্সক জানান, অনেক আগেই তাঁর মৃত্যু হয়েছে।

গৌরীপুর থানার উপপরিদর্শক মো. মাইনুল রেজা জানান, তাঁরা প্রাথমিকভাবে জানতে পেরেছেন যে ওই ছাত্রী বিষণ্নতায় ভুগছিলেন। লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status