ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
দেশের উপর বয়ে চলছে শক্তিশালী বৃষ্টি বলয় নিহারিকা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 30 April, 2022, 3:50 PM
সর্বশেষ আপডেট: Saturday, 30 April, 2022, 4:34 PM

দেশের উপর বয়ে চলছে শক্তিশালী বৃষ্টি বলয় নিহারিকা

দেশের উপর বয়ে চলছে শক্তিশালী বৃষ্টি বলয় নিহারিকা

বাংলাদেশের উপর বয়ে চলছে প্রবল শক্তিশালী বৃষ্টি বলয় নিহারিকা। এটি একটি বহু প্রতিক্ষিত শক্তিশালী বৃষ্টি বলয়। এই বৃষ্টিবলয় সবচেয়ে বেশি সক্রিয় অঞ্চল সিলেট বিভাগে এবং সবচেয়ে কম সক্রিয় থাকবে খুলনা বিভাগে। এটি একটি ক্রান্তীয় সংঘর্ষ বৃষ্টিবলয় বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।  

এই বৃষ্টি বলয়ে সিলেট ময়মনসিংহ ও রংপুর বিভাগের নিন্মাঞ্চল বন্যার পানিতে  প্লাবিত হতে পারে, তাই এ অঞ্চলের মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

সময়সূচি : ২৯ শে এপ্রিল থেকে ৫ ই মে ২০২২ পর্যন্ত  পর্যায়ক্রমে ভিন্ন ভিন্ন সময়ে দেশের প্রায় সকল এলাকায়।

সবচেয়ে বেশি আক্রান্ত, সিলেট বিভাগ, দ্বিতীয় আক্রান্ত, ময়মনসিংহ বিভাগ, তৃতীয় আক্রান্ত, ঢাকা বিভাগ, চতুর্থ আক্রান্ত, রাজশাহী ও রংপুর বিভাগ, পঞ্চম আক্রান্ত, বরিশাল বিভাগ, ষষ্ঠ আক্রান্ত, চট্টগ্রাম বিভাগ, সপ্তম আক্রান্ত, খুলনা বিভাগের দক্ষিণ পশ্চিম অংশ।  

এই বৃষ্টি বলয়টি ২৯ শে এপ্রিল রাত হতে ৫ মে পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে বৃষ্টি ঘটাবে। মেঘের গতিপথ, পশ্চিম উত্তর পশ্চিম হতে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে।

আকাশ আংশিক মেঘলা, হটাৎ পশ্চিম আকাশ কালো করে প্রবল দমকা হাওয়া, তারপর দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি, এরপর আকাশ পরিস্কার।
এইটা বৃষ্টি বলয় নিহারিকা এর প্রধান বৈশিষ্ট।

প্রবল, কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি থাকতেপারে দেশের অনেক এলাকায়।

বৃষ্টি বলয় নিহারিকার কারণে সিলেট বিভাগ সহ উত্তর অঞ্চলে একটানা ও দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা আছে ও দেশের বাকি এলাকায় হটাৎ করে পশ্চিম আকাশ কালো হয়ে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে।

বৃষ্টিবলয় নিহারিকা  চলাকালীন সময়ে দেশের উপর তাপপ্রবাহ তেমন সক্রিয় থাকবে না,
সকল বৃষ্টিবাহী মেঘের অভিমুখ থাকবে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে।

নিহারিকা  চলাকালীন সময়ে দেশের সমুদ্র বন্দর কিছুটা উত্তাল থাকতেপারে ও বেশি সক্রিয় স্থানে রোদের আলো তেমন পাওয়া যাবেনা। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status