ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
শচীন কন্যা এই ছেলের প্রেমে হাবুডুবু খাচ্ছেন, যাচ্ছেন রাতের পার্টিতেও
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 30 April, 2022, 1:06 PM

শচীন কন্যা এই ছেলের প্রেমে হাবুডুবু খাচ্ছেন, যাচ্ছেন রাতের পার্টিতেও

শচীন কন্যা এই ছেলের প্রেমে হাবুডুবু খাচ্ছেন, যাচ্ছেন রাতের পার্টিতেও

ভারত তথা গোটা বিশ্ববাসীর কাছে ক্রিকেটের ঈশ্বর একজনই। তিনি হলেন সকলের প্রিয় মাস্টার ব্লাস্টার, শচীন টেন্ডুলকার। তার অসামান্য কীর্তি এবং দুর্দান্ত সব ইনিংস কখনোই ভোলার নয়।


শচীনের গোটা ক্রিকেট ক্যারিয়ার একাধিক রেকর্ডে সুসজ্জিত। আর সেইজন্যই গোটা বিশ্বের কাছে পরিচিত তিনি। প্রায় নিজের ক্যারিয়ারের জন্য সোশ্যাল মিডিয়াতে চর্চার কেন্দ্রবিন্দুতে আসেন তিনি। তবে সম্প্রতি নিজের মেয়ে সারা টেন্ডুলকারের জন্য নেটদুনিয়ার শিরোনামে এসেছেন তিনি।

আসলে ইন্টারনেট দুনিয়াতে সম্প্রতি সারা টেন্ডুলকার সম্বন্ধে এমন কিছু তথ্য উঠে এসেছে যা দেখে চমকে গেছে সকলেই। সারা টেন্ডুলকার একটি ছেলেকে নিজের মন দিয়েছেন।

তার সাথেই অনেক সময় কাটাচ্ছেন তিনি। আপনি কি জানেন কে সেই ছেলে? জানা গিয়েছে, শচীন কন্যা সম্প্রতি যে ছেলেকে পছন্দ করতে শুরু করেছেন তার নাম সিদ্ধার্থ কেরকার। এখন গোটা ইন্টারনেট দুনিয়াজুড়ে সারা এবং সিদ্ধার্থের প্রেমের সম্পর্কের বিষয় নিয়ে তুমুল আলোচনা চলছে।

জানা গিয়েছে, সিদ্ধার্থের সাথে দিনের বেশিরভাগ সময়টা কাটাচ্ছেন সারা। এছাড়াও রাতের পার্টিতে সারাকে সিদ্ধার্থের সাথে ক্যামেরাবন্দী করেছে পাপারাজ্জিরা। অনেকটা সময় একান্ত নিভৃতে কাটাচ্ছেন দুইজনে। এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হয়েছে। তারা হয়তো একে অপরকে পছন্দ করতে শুরু করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status