জেলেনস্কির যে অনুরোধ ফিরিয়ে দিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 30 April, 2022, 1:01 PM সর্বশেষ আপডেট: Saturday, 30 April, 2022, 1:03 PM
জেলেনস্কির যে অনুরোধ ফিরিয়ে দিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট
এশিয়ার অন্যতম বৃহত্তম দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো শুক্রবার জানিয়েছেন, তার কাছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি অস্ত্র সহায়তা চেয়েছিলেন।
কিন্তু তার সেই অনুরোধ ফিরিয়ে দিয়েছেন তিনি।
অস্ত্র দেওয়ার বদলে রাশিয়া ও ইউক্রেনের নেতাদের শান্তি আনতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বিবৃতিতে জানিয়েছেন, তিনি অস্ত্র সহায়তা দেওয়ার অনুরোধ ফিরিয়ে দিয়েছেন, কারণ পররাষ্ট্রনীতি অনুযায়ী ইন্দোনেশিয়া নিরপেক্ষ থাকে।
কিন্তু তার দেশ ইউক্রেনে মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত আছে।
এদিকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট আসন্ন জি-২০ সামিটে নিয়েও কথা বলেছেন। তিনি জানিয়েছেন, জি২০ সামিটে যোগ দেওয়ার জন্য তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন এবং পুতিন এ আমন্ত্রণ গ্রহণ করেছেন।
রাশিয়া ইউক্রেনে হামলা করার কারণে জি২০ সামিটে রাশিয়াকে না রাখতে ইন্দোনেশিয়াকে চাপ দিয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডার মতো বড় দেশগুলো।
তবে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন, জি২০ ২০টি দেশের জোট। এটিতে কোনো ভাঙন তিনি চান না। ফলে রাশিয়াকে বাদ দেওয়ার কোনো ব্যবস্থা তিনি নেবেন না।