প্রকাশ: Friday, 29 April, 2022, 10:34 PM সর্বশেষ আপডেট: Friday, 29 April, 2022, 10:51 PM
বৈরী আবহাওয়ার কারণে শিমুলিয়ায় ফেরি-লঞ্চ বন্ধ
শিমুলিয়া-বাংলাবাজার ও মাজিরকান্দি নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে বৈরী আবহাওয়ার কারণে এ ঘোষণা দেয়া হয়।
বৈরী আবহাওয়ার কারণে শিমুলিয়ায় ফেরি-লঞ্চ বন্ধ
বিআইডব্লিউটিএ শিমুলিয়া নদীবন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক মো: সোলেইমান সাংবাদিকদের জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে রাত ৯টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
অন্যদিকে বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) আশিকুজ্জামান জানান, রাত সোয়া ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।