ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
নতুন ধরনের ৩০ লাখ ডোজ টিকা পাঠাল যুক্তরাষ্ট্র
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 29 April, 2022, 5:39 PM

নতুন ধরনের ৩০ লাখ ডোজ টিকা পাঠাল যুক্তরাষ্ট্র

নতুন ধরনের ৩০ লাখ ডোজ টিকা পাঠাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ফাইজারের তৈরি কভিড-১৯ এর আরো ৩০ লাখ ডোজ টিকা অনুদান দিয়েছে। আজ শুক্রবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, ফাইজারের তৈরি টিকার এই চালানে রয়েছে নতুন ধরনের পুরোপুরি প্রস্তুত করা টিকা। এই টিকাগুলো বাহুতে প্রয়োগের আগে কোনো মিশ্রণের প্রয়োজনের নেই। এমনকি শীতল-সরবরাহ-ব্যবস্থা ন্যূনতম হলেও নতুন এই টিকাটি দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করা যেতে পারে।


যুক্তরাষ্ট্র দূতাবাস আরো জানায়, নতুন শুরু হওয়া বুস্টার কার্যক্রমে সহায়তা দিতে নতুন এই টিকাগুলো একেবারে সঠিক সময়ে এসে পৌঁছেছে। আরো ৩০ লাখ ডোজ কভিড টিকা আসার ফলে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের কভিড টিকা অনুদান ৬ কোটি ৪০ লাখ ডোজ ছাড়িয়েছে। এই সংখ্যা আগামীতে আরো বাড়বে।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, কভিড মোকাবিলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে কাজ করছে। টিকাবিষয়ক আন্তর্জাতিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশে টিকা পাঠাচ্ছে।

টিকা অনুদানের পাশাপাশি জাতীয় পর্যায়ে কভিড-১৯ টিকা কার্যক্রমে সহায়তা দিতেও যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। গত ফেব্রুয়ারি নাগাদ যুক্তরাষ্ট্র সাত হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মীকে যথাযথ টিকাদান ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে। এ ছাড়া শীতলীকৃত মজুদ ও পরিবহন ব্যবস্থা গ্রহণে সহায়তা এবং শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে টিকাদানের লক্ষ্যভিত্তিক কার্যক্রম পরিচালনায়ও যুক্তরাষ্ট্র সহায়তা করেছে।   

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status