ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
ভাইরালদের নিয়ে অনুষ্ঠান ভাইরাল ভাইরাস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 28 April, 2022, 1:46 PM

ভাইরালদের নিয়ে অনুষ্ঠান ভাইরাল ভাইরাস

ভাইরালদের নিয়ে অনুষ্ঠান ভাইরাল ভাইরাস

ঈদ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে নির্মিত হয়েছে বিনোদনমূলক অনুষ্ঠান 'ভাইরাল ভাইরাস'। চলমান জীবনের ঘটমান চমকপ্রদ বিষয় নিয়েই সাজানো হয়েছে অনুষ্ঠানটি। এটি উপস্থাপন করেছেন সালহা খানম নাদিয়া ও সায়েম সালেক।  

নূর আনোয়ার রনজুর পরিকল্পনা ও প্রযোজনায় এটি প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত ১০ টার ইংরেজি সংবাদের পর।


ভিন্নধর্মী এই অনুষ্ঠান প্রসঙ্গে প্রযোজক বলেন, 'আমাদের যাপিত জীবনে ভাইরাল শব্দটি অতি পরিচিত একটি শব্দ। এই সময়ে ভাইরাল ভাইরাসে আক্রান্ত নয় এমন মানুষ খুব কমই আছে। সোশ্যাল মিডিয়ায় আলোচিত ও দর্শকদের কাছে দারুণভাবে সমাদৃত কয়েকজন ব্যক্তিকে নিয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠানটি।  

তারা তাদের বিভিন্ন পারফরমেন্সের মাধ্যমে দর্শকদেরকে আনন্দ দিবেন। তাদের পাশাপাশি এ অনুষ্ঠানে দর্শকরা দেখতে পাবেন চিত্রতারকা ইমন ও দিঘীর নাচ । সব মিলিয়ে আশা করছি, ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানটি দর্শকদের ভালো লাগবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status