ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
সর্বকালের সেরা টি-টোয়েন্টি অলরাউন্ডারের তালিকায় তিনে সাকিব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 28 April, 2022, 12:53 PM

সর্বকালের সেরা টি-টোয়েন্টি অলরাউন্ডারের তালিকায় তিনে সাকিব

সর্বকালের সেরা টি-টোয়েন্টি অলরাউন্ডারের তালিকায় তিনে সাকিব

টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বকালের সেরা অলরাউন্ডারদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। এতে ৪০৮ রেটিং নিয়ে তৃতীয় স্থানে জায়গা পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। তালিকায় শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন।

গতকাল শীর্ষ ১০ জনের তালিকা প্রকাশ করেছে আইসিসি। এর মধ্যে ৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। আর বাকি ৫ জন কারা, তা সমর্থকদের আইডিয়া করতে বলা হয়েছে। তবে ওই পাঁচ জন কোন দেশের তা জানিয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।

শীর্ষে থাকা শেন ওয়াটসনের রেটিং ৫৫৭। দুই নম্বরে রয়েছে একজন পাকিস্তানি। তার রেটিং ৪১২। তিনে সাকিব আল হাসান। চারে ৩৯৭ রেটিং নিয়ে একজন অস্ট্রেলিয়ান। পাঁচে ৩৬৩ রেটিং নিয়ে জায়গা পেয়েছেন ভারতের যুবরাজ সিং।

ছয় নম্বরে একজন শ্রীলঙ্কান ও সাতে এক আফগান। তাদের রেটিং যথাক্রমে ৩৬২ ও ৩৫৫। আটে অস্ট্রেলিয়ার ডেভিড হাসি, রেটিং ৩৫০। নয়ে ওয়েস্ট ইন্ডিজের একজন, রেটিং ৩২১। এবং তালিকার দশ নম্বরে ৩০০ রেটিং নিয়ে জায়গা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status