ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
কোন দেশে কত ঘণ্টা রোজা রাখছে, জানুন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 26 April, 2022, 4:13 PM

কোন দেশে কত ঘণ্টা রোজা রাখছে, জানুন

কোন দেশে কত ঘণ্টা রোজা রাখছে, জানুন

গত ৩ এপ্রিল শুরু হয়েছে সিয়াম সাধনার মাস রমজান। সমগ্র বিশ্বের মুসলিমরা এই মাসে রোজা পালন করছে আল্লাহর সন্তুষ্টির জন্য। তবে পৃথিবীর অঞ্চলভেদে মুসলমানের রোজার সময়সূচিতে আছে ভিন্নতা। কেউ রোজা রাখছে ১৯ ঘণ্টা, আবার কেউ রোজা রাখছে প্রায় ১২ ঘণ্টা।


সবচেয়ে দীর্ঘ ও সবচেয়ে সংক্ষিপ্ত সময় রোজা রাখছে—এমন কয়েকটি দেশের তালিকা প্রকাশ করা হলো।



সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখছে যারা : পৃথিবীতে সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখছে এমন পাঁচটি শহর হলো—


১. নুক, গ্রিনল্যান্ড : এই শহরের অধিবাসীরা সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখছে। তাদের রোজার সর্বোচ্চ সময় হলো ১৯ ঘণ্টা ৫ মিনিট। এই শহরের অধিবাসীরা সাহরি শেষ করে রাত ২.৪৭ মিনিটে এবং ইফতার করে রাত ৯.৫২ মিনিটে।


২. রেকজাভিক, আইসল্যান্ড : এই শহরের অধিবাসীদের রোজার সর্বোচ্চ সময় হলো ১৯ ঘণ্টা ৪ মিনিট। তারা সাহরি শেষ করে রাত ২.৪৮ মিনিটে এবং ইফতার করে রাত ৯.৫২ মিনিটে।


৩. হেলসিনকি, ফিনল্যান্ড : এই শহরের অধিবাসীদের রোজার সর্বোচ্চ সময় হলো ১৮ ঘণ্টা ৩০ মিনিট। তারা সাহরি শেষ করে রাত ২.৫০ মিনিটে এবং ইফতার করে রাত ৯.২০ মিনিটে।


৪. স্টকহোম, সুইডেন : এই শহরের অধিবাসীদের রোজার সর্বোচ্চ সময় হলো ১৮ ঘণ্টা ২০ মিনিট। তারা সাহরি শেষ করে রাত ২.২০ মিনিটে এবং ইফতার করে রাত ৮.৪০ মিনিটে।


৫. গ্লাসগো, স্কটল্যান্ড : এই শহরের অধিবাসীদের রোজার সর্বোচ্চ সময় হলো ১৮ ঘণ্টা ৫ মিনিট। তারা সাহরি শেষ করে রাত ২.৫৩ মিনিটে এবং ইফতার করে রাত ৮.৫৮ মিনিটে।



সবচেয়ে কম সময় রোজা রাখছে যারা : পৃথিবীতে সবচেয়ে কম সময় রোজা রাখছে এমন পাঁচটি শহর হলো—


১. ক্রিশ্চার্য, নিউজিল্যান্ড : এই শহরের অধিবাসীরা সবচেয়ে কম সময় রোজা রাখছে। তাদের রোজার সর্বনিম্ন সময় হলো ১১ ঘণ্টা ৪৩ মিনিট। এই শহরের অধিবাসীরা সাহরি শেষ করে ভোর ৫.৪৭ মিনিটে এবং ইফতার করে বিকেল ৫.৩০ মিনিটে।


২. পুয়ের্তো মন্ট, চিলি : এই শহরের অধিবাসীদের রোজার সর্বনিম্ন সময় হলো ১১ ঘণ্টা ৫১ মিনিট। তারা সাহরি শেষ করে ভোর ৭.০৭ মিনিটে এবং ইফতার করে বিকেল ৬.৫৮ মিনিটে।


৩. ক্যানবেরা, অস্ট্রেলিয়া : এই শহরের অধিবাসীদের রোজার সর্বনিম্ন সময় হলো ১২ ঘণ্টা ০৭ মিনিট। তারা সাহরি শেষ করে ভোর ৫.১৫ মিনিটে এবং ইফতার করে বিকেল ৫.২২ মিনিটে।


৪. মন্টেভিডিয়ো, উরুগুয়ে : এই শহরের অধিবাসীদের রোজার সর্বনিম্ন সময় হলো ১২ ঘণ্টা ০৭ মিনিট। তারা সাহরি শেষ করে ভোর ৫.৫৬ মিনিটে এবং ইফতার করে সন্ধ্যা ৬.০৩ মিনিটে।


৫. কেপটাউন, দক্ষিণ আফ্রিকা : এই শহরের অধিবাসীদের রোজার সর্বনিম্ন সময় হলো ১২ ঘণ্টা ০৯ মিনিট। তারা সাহরি শেষ করে ভোর ৫.৫৭ মিনিটে এবং ইফতার করে সন্ধ্যা ৬.০৬ মিনিটে।


এ ছাড়া উল্লেখযোগ্য শহরগুলোর মধ্যে লন্ডনে ১৫ থেকে ১৬, রোমে ১৪ থেকে ১৫ ঘণ্টা, কায়রোতে ১৩ থেকে ১৪ ঘণ্টা, ঢাকায় ১৩ থেকে ১৪ ঘণ্টা, জাকার্তায় ১২ থেকে ১৩ ঘণ্টা রোজা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status