ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
একযোগে ইউরোপের ৪ দেশ থেকে ৪৩ রুশ কূটনীতিক বহিষ্কার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 30 March, 2022, 11:49 AM

একযোগে ইউরোপের ৪ দেশ থেকে ৪৩ রুশ কূটনীতিক বহিষ্কার

একযোগে ইউরোপের ৪ দেশ থেকে ৪৩ রুশ কূটনীতিক বহিষ্কার

তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেন-রাশিয়ার শান্তি আলোচনার মধ্যেই ৪৩ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে ইউরোপের চারটি দেশ।

মঙ্গলবার বিকেলে একযোগে রাশিয়ার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা দেয় বেলজিয়ামসহ চারটি দেশ।
রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কার করা ওই চারটি দেশ হচ্ছে-আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও চেক রিপাবলিক।

মঙ্গলবার বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী সোফি উইল্মস বলেন, আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থেই এসব রুশ কূটনীতিককে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বেলজিয়ামে নিযুক্ত রুশ কূটনীতিকের সংখ্যা ২১ জন। আগামী দুই সপ্তাহের মধ্যে তাদেরকে বেলজিয়াম ছাড়তে হবে। এছাড়াও নেদারল্যান্ডস ১৭ জন, আয়ারল্যান্ড ৪ জন এবং চেক রিপাবলিক একজন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে।

ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। তবে তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলে শান্তি আলোচনার পর পরই ইউক্রেনের কিছু অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার কথা ঘোষণা করেছে রাশিয়া।যায়ী ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status