ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
রাজবাড়ীতে ট্রাক ও মাহেন্দ্রের সংঘর্ষে নিহত ৩
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 17 March, 2022, 6:49 PM

রাজবাড়ীতে ট্রাক ও মাহেন্দ্রের সংঘর্ষে নিহত ৩

রাজবাড়ীতে ট্রাক ও মাহেন্দ্রের সংঘর্ষে নিহত ৩

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কল্যাণপুর নামক এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত ত্রি-হুইলারের (মাহেন্দ্র) সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মাহেন্দ্র চালক মো. সুজন (৩৪) শেখ, মাহেন্দ্রের যাত্রী মমিন ও সাইফুল। সুজন গোয়ালন্দ উপজেলার নবুওছিমুদ্দিন পাড়ার আব্দুর রশিদের ছেলে। সাইফুল মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামের বাসিন্দা এবং মমিন রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে ফরিদপুর থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী একটি গাড়ি কল্যাণপুর পৌঁছালে রাজবাড়ী থেকে ছেড়ে আসা গোয়ালন্দমোড়গামী মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রের চালক সুজনসহ দুই যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

আহলাদীপুর হাইওয়ে থানার (ওসি) দেলোয়ার হোসেন বলেন, দুর্ঘটনায় সংবাদ পাওয়ার পর আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে ফরিদপুর হাসপাতালে প্রেরণ করে। সর্বশেষ তথ্য অনুয়ায়ী সুজন নামে মাহেন্দ্রের চালকসহ অন্য দুই যাত্রী মারা গেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status