ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
মোবাইলে ডেকে গণধর্ষণ সাথে ২০ হাজার টাকাও নিয়ে গেল!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 17 March, 2022, 12:44 AM

মোবাইলে ডেকে গণধর্ষণ সাথে ২০ হাজার টাকাও নিয়ে গেল!

মোবাইলে ডেকে গণধর্ষণ সাথে ২০ হাজার টাকাও নিয়ে গেল!

বিদেশে নেওয়ার কথা বলে রুপগঞ্জের এক তরুণী (১৮) গার্মেন্টস কর্মীকে মোবাইল ফোনে বন্দরে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের পর নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার সকালে বন্দরের বারপাড়া শাসনেরবাগ এলাকায় এ  ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে ভূক্তভোগী গার্মেন্টস কর্মী বাদী হয়ে আদম বেপারী হাজী রহিম বাদশাসহ অজ্ঞাত নামা আরও একজনকে আসামি করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে  মামলা করেছেন।

ধর্ষণের শিকার তরুণী জানান, তিনি একজন গার্মেন্টস কর্মী। এক সহকর্মীর মাধ্যমে বন্দর থানার বারপাড়া শাসনেরবাগ এলাকার মৃত আম্বি মেম্বারের ছেলে আদম বেপারী হাজী রহিম বাদশার সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে আদম বেপারী হাজী রহিম বাদশা গত ১৩ মার্চ রোববার বিকালে বিদেশ নেওয়ার প্রলোভন দেখিয়ে ৩০ হাজার টাকা নিয়ে তার বাড়িতে আসতে বলেন।

তিনি জানান, আদম বেপারীর কথামত গত সোমবার সকাল সাড়ে ৯টায় তিনি বারপাড়া শাসনেরবাগ এলাকায় আসেন। তিনি আদম বেপারী সঙ্গে কথা বলার সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি আদম বেপারীর বাড়িতে আসেন। এ সময় অজ্ঞাত ব্যক্তি তাকে কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ওই ব্যক্তি ও আদম বেপারী হাজী রহিম বাদশা জোরপূর্বক ধর্ষণ করে এবং সঙ্গে থাকা ৩০ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ঘর থেকে বের করে দেয়।

এ ব্যাপারে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, গণধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার পর বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status