ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
বাড্ডায় আগুন, যানজটে আটকা ফায়ার সার্ভিসের গাড়ি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 16 March, 2022, 8:18 PM

বাড্ডায় আগুন, যানজটে আটকা ফায়ার সার্ভিসের গাড়ি

বাড্ডায় আগুন, যানজটে আটকা ফায়ার সার্ভিসের গাড়ি

রাজধানীর মেরুল বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির নির্মাণাধীন প্রকল্পে একটি চাইনিজ ডরমেটরির ভবনে আগুন লেগেছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুর্ঘটনাস্থলের দিকে রওনা হলেও যানজটের কারণে পথে আটকে যায় তাদের গাড়ি।

আগুন লাগার আধা ঘণ্টারও বেশি সময় পর ৭টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, খবর পেয়ে বারিধারা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুর্ঘনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে যানজটের কারণে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। আমরা ‍পুলিশকেও জানিয়েছি বিষয়টা। একটি ইউনিট পৌঁছে কাজ শুরু করেছে বলে জানান তিনি।

জানা গেছে, আগুন লাগার পরপরই আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়তে থাকে। জ্বলতে থাকে লেলিহান শিখা।

ওই আবাসস্থানে প্রকল্প এলাকার ভিতরে নির্মাণ দায়িত্বে থাকা চায়না প্রকৌশলীরা থাকেন। আগুন লাগার পরপরই প্রকল্পের কর্মচারীসহ আশপাশের মানুষ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে থাকেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status