ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
সরকারি গাছ কেটে নিলেন ইউপি চেয়ারম্যান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 16 March, 2022, 8:09 PM

সরকারি গাছ কেটে নিলেন ইউপি চেয়ারম্যান

সরকারি গাছ কেটে নিলেন ইউপি চেয়ারম্যান

নেত্রকোনার দুর্গাপুরে রাস্তার পাশ থেকে ৪টি সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীনুর আলম সাজুর বিরুদ্ধে।

জানা গেছে, দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহীনুর আলম সাজুর বাড়ির সামনের রাস্তার পাশের সরকারি ৪টি মেহগনি গাছ কাটে। পরে বন বিভাগের লোকজন, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কাটা গাছগুলো জব্দ করে পুলিশের হেফাজতে নেয়।  চেয়ারম্যান শাহীনুর আলম সাজুর নির্দেশে গাছগুলো কাটেন বলে জানান শ্রমিকরা।

ঘটনার সত্যতা স্বীকার করে ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু বলেন, রাস্তার পাশে থাকা গাছগুলো আমার বাবা লাগিয়েছিলেন। এজন্যই গাছগুলো কেটেছি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম বলেন, কাটা গাছগুলো আপতত পুলিশের হেফাজতে রাখা হয়েছে।  পরবর্তিতে এগুলো বিধি মোতাবেক নিলামে বিক্রি করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status