ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
রাশিয়া থেকে তেল আমদানি নিয়ে ভারতকে যেভাবে হুঁশিয়ারি দিল আমেরিকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 16 March, 2022, 3:06 PM

রাশিয়া থেকে তেল আমদানি নিয়ে ভারতকে যেভাবে হুঁশিয়ারি দিল আমেরিকা

রাশিয়া থেকে তেল আমদানি নিয়ে ভারতকে যেভাবে হুঁশিয়ারি দিল আমেরিকা

রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল আমদানি করা নিয়ে ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করল মার্কিন যুক্তরাষ্ট্র। হুঁশিয়ারিতে আমেরিকা জানিয়েছে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি করলে হয়তো ইতিহাসের ভুল দিকে অবস্থান হবে নয়াদিল্লির।

এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকির কাছে জানতে চাওয়া হয়, এক্ষেত্রে ভারত কি মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়বে? জবাবে তিনি বলেন, “আমার মনে হয় না এর ফলে কোনও নিষেধাজ্ঞা জারি হতে পারে। পাশাপাশি এটাও ভাবতে হবে এই মুহূর্তে ইতিহাস লেখা হলে কে কোন পক্ষে থাকবে। রাশিয়ার নেতৃত্বকে সমর্থনের অর্থই তাদের সামরিক অভিযানকেও সমর্থন করা। যে অভিযানের ফলাফল ভয়ঙ্কর।”
উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে বুধবার ২১তম দিনে গড়িয়েছে এই অভিযান। বিগত ২০ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।

এরই মধ্যে রাশিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোসহ আরও বেশ কিছু দেশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status