ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬ ● ২২ আশ্বিন ১৪৩৩
প্রেমঘটিত বিবাদ মীমাংসা করতে গিয়ে যুবক খুন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 11 March, 2022, 8:13 PM

প্রেমঘটিত বিবাদ মীমাংসা করতে গিয়ে যুবক খুন

প্রেমঘটিত বিবাদ মীমাংসা করতে গিয়ে যুবক খুন

কুড়িগ্রাম সদর উপজেলায় প্রেমঘটিত ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের বিবাদ মীমাংসা করতে গিয়ে ছুরিকাঘাতে বকুল মিয়া (৪২) নামে এক যুবক খুন হয়েছে।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার পাঁচগাছীতে আবাসন প্রকল্পের গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। নিহতের বড়ভাই রাতেই বাদী হয়ে সদর থানায় মামলা দিলে পুলিশ ১০ জনকে আটক করে।
স্থানীয়রা জানান, ধরলা আবাসন প্রকল্পের ১০ নম্বর গৃহের মোরশেদার মেয়ের সাথে ১১ নম্বর গৃহের রাশেদার ছেলে রাশেদুলের (১৮) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন ধরে তাদের সম্পর্ক মেনে না নেওয়া নিয়ে চলছিল বিবাদ। পরে বৃহস্পতিবার রাতে এর জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

দুই পরিবারের সংঘর্ষ ও বিবাদ মীমাংসা করতে স্থানীয় যুবক বকুল মিয়া এগিয়ে আসে। একপর্যায়ে হঠাৎ একজন বকুলের পেটে ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। এরপর তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।

নিহত বকুল গুচ্ছগ্রাম সংলগ্ন উত্তর নওয়াবশ গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুর সাত্তারের ছেলে। পরে রাতেই এ ঘটনায় সদর থানায় নিহতের বড়ভাই মামলা দায়ের করলে পুলিশ ১০ জনকে আটক করে। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status