ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৪ আগস্ট ২০২৬ ৩০ শ্রাবণ ১৪৩৩
মা হতে যাচ্ছেন বিপাশা বসু, দাবি নেটাগরিকদের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 9 March, 2022, 8:58 PM

মা হতে যাচ্ছেন বিপাশা বসু, দাবি নেটাগরিকদের

মা হতে যাচ্ছেন বিপাশা বসু, দাবি নেটাগরিকদের

বলিউডের আবেদনময়ী অভিনেত্রী বিপাশা বসুর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়েছে। গতকাল নারী দিবসের সন্ধ্যায় স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে নৈশভোজে গিয়েছিলেন তিনি। সেখানকার একটি ভিডিও দেখেই এমন মন্তব্য নেটিজেনদের একাংশের।  

এদিন বিপাশা নীল রঙের একটি শার্ট জাতীয় পোশাক পরেছিলেন তিনি। যা বেশ ঢিলেঢালা ছিল। গাড়ি থেকে বের হতেই বিপাশার ছবি এবং ভিডিও তুলতে থাকেন গণমাধ্যমকর্মীরা। এ সময় হাসিমুখেই সবার আবদার রাখেন বিপাশা। খানিক পর করণ সিং গ্রোভারের সঙ্গে রেস্তরাঁর ভেতরে চলে যান।

সেদিনের একটি ভিডিও দেখে বলিউডের বাঙালি এই তারকাকে গর্ভবতী বলে অবিহিত করেছেন কেউ কেউ। তবে বিষয়টি নিয়ে বিপাশা এখনো কিছুই বলেননি।

তবে অন্তঃসত্ত্বা হলে বিপাশা তা লুকিয়ে রাখবেন না বলেও মন্তব্য করেছেন অনেকে। মুম্বাইতে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। তখন ডিনো মোরিয়ার সঙ্গে এই সুন্দরীর প্রেমের গুঞ্জন শোনা যায়। এরপর জন আব্রাহামের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি। সেই সম্পর্কও ভেঙে যায়। বিচ্ছেদের পর করণের প্রেমে পড়েন বিপাশা। ২০১৫ সালে ‘অ্যালোন’ সিনেমায় কাজের সূত্র ধরে তাদের ভালো লাগা গড়ে ওঠে।

২০১৬ সালে বিয়ে করেন করণ-বিপাশা। তাদের ঘরে এখনো কোনো সন্তান নেই। এই দম্পতিকে ঘিরে নতুন অতিথির আসার খবর আগেও ছড়িয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status