ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৪ আগস্ট ২০২৬ ৩০ শ্রাবণ ১৪৩৩
যৌন জীবন সম্পর্কে জানা সাত ভুল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 9 March, 2022, 8:56 PM

যৌন জীবন সম্পর্কে জানা সাত ভুল

যৌন জীবন সম্পর্কে জানা সাত ভুল

যৌন জীবন সম্পর্কে অনেকেরই ভুল ধারণা থাকে। বিশেষ করে পুরুষেরা তাদের যৌন জীবনে মেয়েদের সঙ্গে কিছু ভুল করে থাকেন, যেগুলো এড়িয়ে চলা মোটেই অসুবিধার নয়। তারা মনে করেন যৌন জীবনের শুরু বিছানাতে এবং শেষও হয় বিছানাতেই। এমন আরও অনেক ভুল ধারণা আছে। যার কোনটাই সঠিক নয়। আসুন জেনে নেই এমন সাতটি ভুল সম্পর্কে।

১। সেক্স শুরু হয় বিছানা থেকে: পুরুষদের ক্ষেত্রে সেক্স হল অনেকটা বৈদ্যুতিক আলোর মতো৷ সুইচ অন-সুইচ অফ৷ কিন্তু মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা অত দ্রুত ঘটে না৷ অন্তত সেক্স থেরাপিস্ট আয়ান কার্নার তাই মনে করেন৷ তাই পুরুষদের উচিত সারা দিনে সুযোগ পেলেই সঙ্গিনীকে জড়িয়ে ধরুন, হাতে হাত রাখুন, দু'জনে মিলে মজার-মজার কথা বলুন- সব মিলিয়ে আপনার তাঁর প্রতি অনুরাগ কতটা তা জানিয়ে রাখুন৷ আপনার সঙ্গিনী যদি আপনার সঙ্গ নিরাপদ এবং নিশ্চিন্ত মনে করেন তাহলেই আপনাদের সেক্স লাইফ সুখের হবে৷

২। সঙ্গিনী কী চাইছে সেটা জানার প্রয়োজন নেই:  'মেয়েরা আজও সেই ২৫-৩০ বছর আগেকার মতোই আছে৷ মিলনে তাঁরা তৃপ্ত হলেন কিনা সেটা কিছুতেই জানা যায় না আজও৷ তাই কোনও দ্বিধা না করেই সঙ্গিনীকে জিজ্ঞেস করুন, তাঁর কী রকম অনুভূতি হল কিংবা তিনি কি আরও অন্য কিছু চাইছিলেন?

৩।রোজ যা করি, আজও তাই:  আপনি যদি ভেবে থাকেন প্রথম তিনবার ঠিকঠাক হয়েছে, তাহলে পরের তিনবারও ঠিকঠাকই থাকবে, তাহলে ভুল করবেন৷ আপনার সঙ্গিনীর আজকে যা ভালো লাগছে, কালকে তা নাও ভালো লাগতে পারে৷ সেক্স থেরাপিস্ট সারি কুপার বলেছেন, 'মেয়েদের মুড নির্ভর করে তাঁদের ঋতুচক্রের ওপর৷ আজ শরীরের কোনও বিশেষ অংশ সেনসিটিভ থাকলে, পরের দিন শরীরের অন্য অংশ সেনসিটিভ হয়ে থাকে৷ ফলে, পুরুষদের নজর রাখা উচিত সেই মুহূর্তে তার সঙ্গিনী ঠিক শরীরের কোনও অংশে সাড়া দিচ্ছেন৷ তাই পুরুষদের ধৈর্য ধরে এই অনুসন্ধান প্রক্রিয়া চালিয়ে যেতে হবে৷'

৪। শারীরিক উদ্দীপনাই আসল:  কিছু কিছু পুরুষ কেবলমাত্র তাঁর সঙ্গিনীর শারীরিক উদ্দীপনার দিকটাতেই নজর রাখেন, এড়িয়ে যান তাঁর মানসিক উদ্দীপনার দিকটা৷ তাই শৃঙ্গার পর্বে আরও একটু কল্পনাপ্রবণ হয়ে উঠতে হবে তাঁকে৷

৫। মিলন মানেই তৃপ্তি:  শুধুমাত্র শারীরিক মিলনই আপনার সঙ্গিনীকে তৃপ্ত করবে এমন ধারণা ভুল৷ এমনও হতে পারে তিনি তৃপ্ত হবেন কেবল আপনার মুখের কথাতেই৷ 'অনেক সময় ওরাল সেক্স ফিজিক্যাল সেক্সের চেয়েও কাজ দেয় বেশি', জানিয়েছেন কার্নার৷

৬। ছলাকলার কোনও প্রয়োজন নেই:  অনেকেই মনে করেন সিডাকশন বা ছলাকলায় প্রলুব্ধ করার কোনও ভূমিকা নেই সফল যৌন জীবনে৷ সারি কুপারের মতে, 'টেকনিকের চেয়ে সিডাকশন অনেক বেশি জরুরি৷ একমাত্র সফল ছলাকলাই আপনার সঙ্গিনীকে উত্তেজিত করতে পারে অনেকটাই৷

৭। সঙ্গিনীর শরীরের অ্যানাটমি জানার প্রয়োজন নেই:  অনেক পুরুষই বলেন, 'আমি আমার সঙ্গিনীর শরীরের অ্যানাটমি বোঝার চেষ্টা করি না৷' কিন্ত্ত কুপার বলছেন, সেটাই নাকি জরুরি৷ শরীর বিজ্ঞান জানা থাকলে নারীর সুখের সঠিক সন্ধান যে কোনও পুরুষই আরও বেশি করতে পারবেন৷

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status