ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
শীর্ষ দশে নাসুম, উন্নতি হয়েছে লিটনের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 9 March, 2022, 7:16 PM

শীর্ষ দশে নাসুম, উন্নতি হয়েছে লিটনের

শীর্ষ দশে নাসুম, উন্নতি হয়েছে লিটনের

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টি-২০ বোলিং তালিকায় শীর্ষ দশে জায়গা পেয়েছেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। ব্যাটারদের তালিকায় উন্নতি হয়েছে লিটন দাসের।

সদ্য শেষ হওয়া বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচের টি-২০ সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন। ২ ইনিংসে ৭৩ রান করেন তিনি। প্রথম ম্যাচে ৬০ রানের নান্দনিক ইনিংস খেলেন লিটন। এতে ২৬ ধাপ এগিয়ে ৪৬১ রেটিং নিয়ে র‍্যাংকিংয়ে ৪৯তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানের জয়ে প্রধান ভূমিকা রেখেছিলেন ওপেনার হযরতুল্লাহ জাজাই। তার অপরাজিত ৫৯ রানের সুবাদে বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার এড়ায় আফগানরা। সিরিজে সর্বমোট ৬৫ রান করার স্বীকৃতি হিসেবে  ৬ ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠেছেন জাজাই।

এই তালিকায় ৮০৫ রেটিং নিয়ে সবার উপরে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। সিরিজে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের নায়ক ছিলেন বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদ। ১০ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।

তবে দ্বিতীয় ও শেষ ম্যাচে উইকেট শুন্য ছিলেন নাসুম। তারপরও র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে তার। ক্যারিয়ারে প্রথমবারের মত শীর্ষ দশ-এ জায়গায় করে নিয়েছেন নাসুম।৬৩৭ রেটিং নিয়ে  দুই ধাপ এগিয়ে দশম স্থানে তিনি।

৭৮৪ রেটিং নিয়ে র‍্যাংকিংয়ের সেরা বোলার দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরাইজ শামসি। ২৭৬ রেটিং নিয়ে অলরাউন্ডারদের তালিকার শীর্ষে আফগানিস্তানের মোহাম্মদ নবি। ২৩২ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে সাকিব আল হাসান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status