ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
বোনের বিয়েতে জমিয়ে নাচলেন কিয়ারা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 9 March, 2022, 7:00 PM

বোনের বিয়েতে জমিয়ে নাচলেন কিয়ারা

বোনের বিয়েতে জমিয়ে নাচলেন কিয়ারা

কিয়ারা আদবানি-র ইনস্টাগ্রামে এখন ছবির বন্যা। বোন ঈশিতা আদবানির বিয়ে বলে কথা। ব্রাইডসমেড হিসেবে জমিয়ে উপভোগ করতে দেখা গেল অভিনেত্রীকে। একাধিক ভিডিও আর ছবি কিয়ারা শেয়ার করে নিয়েছেন ইনস্টাগ্রামে।

পরিবার ও বন্ধুদের সঙ্গে ফুল মস্তি মুডে দেখা মিলল তার। বোনের সঙ্গে নাচলেন ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির গানে। সংগীতে গোলাপি পোশাক বেছেছিলেন কিয়ারা। সঙ্গে হাই হিল, খোলাই রেখেছিলেন চুল।

কিয়ারার পরিবারের একাধিক সদস্য ও কিছু বান্ধুরাও ইনস্টায় ছবি শেয়ার করেছেন। সেগুলো নিজের স্টোরিতে শেয়ার করতে দেখা গেল অভিনেত্রীকে। যার মধ্যে একটা ছবিতে কিয়ারাকে দেখা গেল সবুজ রঙের শিমারি আউটফিটে। মাথায় বাঁধা পনিটেল। মনে করা হচ্ছে ব্যাচেলার পার্টির ছবি এটা। পাশেই বোন ঈশিতা গোলাপি আর রুপালি রঙের পোশাকে। ছবির ক্যাপশনে লেখে, চিল মোডে… এই দুনিয়ায় যা করতে আমাদের সবচেয়ে ভালো লাগে।

‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’-র সুবাদে নার্গিস, সীমা বিশ্বাস, মীনা কুমারীর সঙ্গে এক সারিতে উচ্চারিত হতে পারে আলিয়া ভাটের নাম, দাবি পরিচালক সঞ্জয় লীলা বনশালির।

কর্মা ভিভানের সঙ্গে বিয়ে করতে চলেছেন ঈশিতা। ২০১৯ সালে ঈশিতা আর ভিভানের একসঙ্গে একটি ছবি শেয়ার করেন তিনি। সঙ্গে ক্যাপশনে লেখেন, নিজের বোনকে খুশি দেখার চেয়ে ভালো কিছু আর নেই। আর তুমি এটাই আমাদের সবার জীবনে এনেছ ভিভান। ভাই তোমাকে আমাদের পরিবারে স্বাগত। আমাদের পরিবারের সবচেয়ে প্রথম নতুন সদস্য। আমরা তোমায় ভালোবাসি, আর অপেক্ষা করতে পারছি না সামনে যে খুশি আর আনন্দের সময় আসছে তার জন্য। তোমাদের গোটা জীবন যেন এমনই ভালোবাসায় ভরা থাকে একটাই চাই।

কাজের সূত্রে, এরপর কিয়ারাকে দেখা যাবে ‘যুব যুগ জিও’ ছবিতে বরুণ ধাওয়ানের সঙ্গে। ছবিতে আরো রয়েছেন অনিল কাপুর, নীতু কাপুর, মণীশ পল, প্রাজক্তা কোলি। ২৪ জুন ছবির মুক্তি পাওয়ার কথা রয়েছে। এছাড়াও পরিচালক শঙ্করের সিনেমায় রাম চরণের বিপরীতেও কাজ করার কথা রয়েছে কিয়ারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status