ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
সন্তান রেখে চলন্ত লঞ্চ থেকে নারীর নদীতে ঝাঁপ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 9 March, 2022, 6:54 PM

সন্তান রেখে চলন্ত লঞ্চ থেকে নারীর নদীতে ঝাঁপ

সন্তান রেখে চলন্ত লঞ্চ থেকে নারীর নদীতে ঝাঁপ

বরিশালগামী একটি চলন্ত লঞ্চ থেকে এক নারী নদীতে ঝাঁপ দিয়েছেন। নারায়ণগঞ্জের রেল ব্রিজ এলাকা অতিক্রম করার সময় ঢাকা থেকে বরিশালগামী এক লঞ্চে এ ঘটনা ঘটে। তবে লঞ্চের কর্মচারীদের সহায়তায় নারীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

মঙ্গলবার রাত সোয়া ৯টায় ঘটনাটি পারাবাত-১০ লঞ্চে ঘটে। বরিশালের চরমোনাই এর ওই নারী আত্মহত্যার চেষ্টা করছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

প্রত্যক্ষদর্শী শহিদুল ইসলাম বলেন, নদীতে ঝাঁপ দেওয়ার আগ মুহূর্তে স্বামীর সঙ্গে ফোনে কথা বলছিলেন ওই নারী। একপর্যায়ে স্বামীর সঙ্গে ঝগড়া শুরু হয় তার। এর কিছুক্ষণ পর চার বছরের সন্তানসহ লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিতে যায়। এ সময় ওই নারীর মা শিশুটিকে টেনে ধরলে, সন্তানকে ছেড়ে দিয়ে নদীতে ঝাঁপ দেন তিনি।

শহিদুল আরও জানান, নারীর এ ঘটনায় যাত্রীরা লঞ্চ থামাতে বলেন। লঞ্চ থামিয়ে আধা ঘণ্টার চেষ্টায় সেই নারীকে উদ্ধার করে লঞ্চের কর্মচারীরা।

ঘটনার সত্যতা স্বীকার করে লঞ্চের সুপারভাইজার নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ট্রলার নিয়ে ওই নারীকে উদ্ধার করা হয়েছে।

কোস্টগার্ডের কর্মকর্তা শাহাজুল ইসলাম বলেন, পারিবারিক বিরোধের কারণে ওই নারী এ ঘটনা ঘটিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status