ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
স্বামী গেলেন হাওরে, কীটনাশক পানে মারা গেলেন স্ত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 28 February, 2022, 6:12 PM

স্বামী গেলেন হাওরে, কীটনাশক পানে মারা গেলেন স্ত্রী

স্বামী গেলেন হাওরে, কীটনাশক পানে মারা গেলেন স্ত্রী

নেত্রকোনায় কীটনাশক পান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে জেলার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঐ গৃহবধূর মৃত্যু হয়।

গৃহবধূ ঝর্ণা আক্তার খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের বাতুয়াইল গ্রামের আল আমিনের স্ত্রী। মদন থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঝর্ণা আক্তারের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। তিনি মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেলেও ঘটনাস্থল খালিয়াজুরী উপজেলায়। তাই এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।

জানা গেছে, দুই বছর আগে মদন উপজেলার শাহপুর গ্রামের বকুল মিয়ার মেয়ে ঝর্ণা আক্তারকে বিয়ে করেন খালিয়াজুরী উপজেলার বাতুয়াইল গ্রামের মৃত মুখলেছ মিয়ার ছেলে আল আমিন। দাম্পত্য জীবনে এক বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে তাদের। সোমবার সকালে স্বামী আল আমিন কৃজি কাজ করতে স্থানীয় হাওরে চলে গেলে স্ত্রী ঝর্ণা আক্তার কীটনাশক (বিষ) পান করেন। পরে প্রতিবেশিরা ছুটে এসে তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status