ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বনির সঙ্গে ফিরছেন কৌশানি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 19 February, 2022, 2:25 PM

বনির সঙ্গে ফিরছেন কৌশানি

বনির সঙ্গে ফিরছেন কৌশানি

প্রেম, সিনেমা, টলিউড আর রাজনীতি সবকিছুতেই কাঁধে কাঁধ মিলিয়ে চলেছেন প্রেমিকযুগল তারকা বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায়। বড় পর্দায় একসঙ্গে অভিষেক, জুটিবাঁধা তাদের। কিন্তু রাজনীতিসহ নানাবিধ কারণে বেশ অনেকদিন ধরেই কৌশানিকে বড় পর্দায় দেখেনি দর্শক। তবে থেমে থাকেননি বনি।

প্রেমিক বনির সঙ্গেই এবার বড় পর্দায় কামব্যাক করছেন কৌশানি মুখোপাধ্যায়। রিয়েল লাইফের হিট কাপল আবার রিল লাইফে! পরিচালক রিনো দত্তের আসন্ন সিনেমা ‘সুপারম্যান’-এ একসঙ্গে সিলভার স্ক্রিনে দেখা যাবে বনি-কৌশানিকে।

সিনেমার গল্পে সুপারম্যানের চরিত্রে রয়েছেন বনি সেনগুপ্ত। যার জীবনে সুপারম্যান হয়ে ওঠার পেছনে দুটি নারীর অবদান গুরুত্বপূর্ণ।

এই দুই নারীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ইশানী ও প্রেমিকা কৌশানি। বনির বিপরীতে কৌশানীকে দেখা যাবে সাংবাদিকের চরিত্রে।

প্রতিটি মানুষই সুপারম্যান হয়ে উঠতে পারেন তার কাজে। তেমনই এক গ্রামের ছেলের সুপারম্যান হয়ে ওঠার গল্প নিয়েই তৈরি হচ্ছেন রিনো দত্ত। সিনেমাটি মুক্তি পাবে ‘অমিত আচার্য ফিল্মস’-এর ব্যানারে। প্রযোজক হিসাবে থাকছেন অমিত আচার্য।

‘রাজনীতিতে নাকি অরুচি। অভিনয়ও নাকি পছন্দ নয়! খুব শিগগিরিই পেশা বদলাচ্ছেন কৌশানি মুখোপাধ্যায়।’ এমন খবরেই এখন সাংবাদিকরূপে কৌশানি কে দেখার অপেক্ষায় আছেন দর্শকরা। আর টালিগঞ্জের ‘সুপারম্যান’ কে দেখতেও আগ্রহী বাঙালি ভক্তরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status