ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
হিজাবের পক্ষে বিক্ষোভ করায় ৫৮ ছাত্রী বহিষ্কার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 19 February, 2022, 2:31 PM

হিজাবের পক্ষে বিক্ষোভ করায় ৫৮ ছাত্রী বহিষ্কার

হিজাবের পক্ষে বিক্ষোভ করায় ৫৮ ছাত্রী বহিষ্কার

ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব নিষিদ্ধ করার প্রতিবাদে বিক্ষোভ করায় একটি স্কুলের ৫৮ ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা শিবমোগা জেলার একটি স্কুলে পড়াশোনা করতেন।

বহিষ্কৃত ছাত্রীদের অনির্দিষ্টকালের জন্য স্কুলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে। তাদের পাশাপাশি বাকিদের বিরুদ্ধেও ১৪৪ ধারা ভাঙার অভিযোগেও মামলা দায়ের হয়েছে। প্রশাসনের দাবি, গত তিন দিন ধরেই পুলিশ ও স্থানীয় সংশ্লিষ্ট কর্মকর্তারা ছাত্র-ছাত্রীদের হিজাব না পরার নিয়মের কথা জানাচ্ছিলেন।

তবে বহিষ্কার হওয়ার পরও নিজেদের দাবিতে অনড় ছাত্রীরা। তারা বলছেন, ‘হিজাব আমাদের অধিকার। আমরা মৃত্যুবরণ করতে রাজি। কিন্তু হিজাবের সঙ্গে আপস করব না।’

গত এক মাসের বেশি সময় ধরে কর্ণাটকের বিভিন্ন স্কুল কলেজে একদিকে হিজাব পরে ক্লাস করার অনুমতির দাবিতে আন্দোলন করছেন মুসলিম ছাত্রীরা। অন্যদিকে হিন্দু শিক্ষার্থীরা গেরুয়া ওড়না পরে হিজাববিরোধী আন্দোলন শুরু করেছেন।

কর্ণাটকে এই আন্দোলনের সূত্রপাত হয় গত মাসে উদুপি জেলার সরকারি বালিকা পিইউ কলেজে ছয়জন মুসলিম ছাত্রীকে হিজাব পরার কারণে শ্রেণিকক্ষে প্রবেশ করতে না দেওয়া পর। এরপর এই আন্দোলন ছড়িয়ে পড়ে রাজ্যের মান্দিয়া এবং শিভামোগগা এলাকায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status