মদ্যপান অবস্থায় গাড়িতে ধাক্কা মারেন অভিনেত্রী কাব্য। ঘটনাস্থলে মুম্বাই পুলিশের নির্ভয়া স্কোয়াড পৌঁছালে তাদের সঙ্গে খারাপ আচরণ করেন অভিনেত্রী। এক পর্যায়ে তাদেরকে মারধরও করে অভিনেত্রী।
বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের জুহুর ভিলে পার্লে (ওয়েস্ট)। সেখান থেকেই অভিনেত্রী কাব্য থাপারকে গ্রেফতার করলো মুম্বাই পুলিশ।
জে ডব্লু ম্যারিয়াট হোটেলের কাছে রাত ১টা নাগাদ একটি পার্কিংয়ে দাঁড়ায়ি থাকা গাড়িকে ধাক্কা মারেন কাব্য। সেই সময় কাব্যর সঙ্গে গাড়িতে ছিলেন এক যুবক। পার্টি থেকে বাড়ি ফিরছিলেন ২৬ বছর বয়সী অভিনেত্রী।
নির্ভয়া স্কোয়াডের অফিসারদের সঙ্গে বেশ খারাপ ব্যবহার করে মদ্যপ কাব্য। এমনকি এক মহিলা পুলিশ কনস্টেবলকে কলার ধরে ধাক্কা মারেন তিনি। এরপর মত্ত অবস্থায় গাড়ি চালানো, অন-ডিউটি সরকারি কর্মীর সঙ্গে দুর্ব্যবহার-সহ একাধিক বিধিভঙ্গের জন্য কাব্যকে গ্রেফতার করে পুলিশ।
শুক্রবার সকালে ম্যাজিস্ট্রেট কোর্টে পেশ করা হয়েছে কাব্যকে। তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছেন ম্যাজিস্ট্রেট। আপতত বাইকুল্লা মহিলা সংশোধনাগারের রয়েছেন কাব্য, জামিন মঞ্জুর না-হওয়া পর্যন্ত এটাই তার ঠিকানা।