ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
নিজ সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন রোজিনা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 19 February, 2022, 1:07 PM

নিজ সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন রোজিনা

নিজ সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন রোজিনা

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে নির্বাচিত হন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দেন এই অভিনেত্রী। গত ১০ ফেব্রুয়ারি সমিতি ই-মেইলের পদত্যাগপত্র পাঠান রোজিনা। কিন্তু তার পদত্যাগপত্র এখনো পর্যন্ত সমিতি গ্রহণ করেনি। ফলে তিনি এখনো সমিতির কার্যনির্বাহী সদস্য আছেন বলে জানান রোজিনা।

শুধু তাই না, তিনি তার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বলেও জানান এই অভিনেত্রী। তার ভাষ্য, ‘আমি একজন শিল্পী। নিজেদের মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ি দেখে খুব বিরক্ত হয়ে গিয়েছিলাম। সামান্য এ পদ নিয়ে মামলা পর্যন্ত হলো। এটা আমার পুরো অভিনয় জীবনে দেখিনি। আমি লজ্জায় পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। পরে ডিপজল, আলীরাজ ভাইসহ অনেকেই আমাকে বুঝিয়েছেন। তারা বলেছেন আমাকে যোগ্য সম্মান দেওয়া হবে।’

এদিকে ইলিয়াস কাঞ্চন সভাপতি পদে শপথ নেওয়ার পরই জানান, পরপর তিনটি সভায় যদি কোনো নির্বাচিত সদস্য বৈঠকে হাজির না হন তার সদস্যপদ বাতিল হবে।

এ বিষয়ে রোজিনা বলেন, ‘আমাকে জায়েদ খান বলেছে সিনিয়রদের সব বৈঠকে থাকা লাগবে না। শুধু গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তের সময় তাদের মতামত নেওয়া হবে। তাও সমিতিতে না আসতে পারলে ফোনে জানালেও চলবে। আমার মনে হয়েছে, তাহলে সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে থাকতে সমস্যা নেই। আমি নতুন করে সিদ্ধান্ত নিয়েছি মেইল উইথড্র করব।’

অন্যদিকে, সম্প্রতি রোজিনা নতুন করে একটি মিউজিক ভিডিওতে কাজ করছেন। গানের নাম ‘এ মন তোমাকে দিলাম’। এটি মূলত সাদাকালো যুগের ‘মানসী’ সিনেমার গান। যেটিতে অভিনয় করেছিলেন রোজিনা ও ওয়াসিম। সাবিনা ইয়াসমিনের গাওয়া গানটি এখনো জনপ্রিয়। কালজয়ী সেই গানের পুননির্মাণ করেছেন কোরিওগ্রাফার এডলফ খান। এর ভিডিওতে অভিনয় করেছেন রোজিনা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status