ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
যুব বিশ্বকাপ
ইংল্যান্ডে আশ্রয় চাইলেন চার আফগান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 9 February, 2022, 9:07 AM

ইংল্যান্ডে আশ্রয় চাইলেন চার আফগান

ইংল্যান্ডে আশ্রয় চাইলেন চার আফগান

সদ্য সমাপ্ত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছে আফগানিস্তান। সেমিফাইনালে খেলেছিল আফগান যুব দল। বিশ্বকাপে চতুর্থ স্থান অর্জন করেছে তারা। কিন্তু বিশ্বকাপ শেষে অ্যান্টিগা থেকে দেশে ফিরেনি দলটির চার সদস্য। তারা রয়ে গেছেন লন্ডনে। ইংল্যান্ডে আশ্রয় চেয়েছেন। চার জনের মধ্যে ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যও রয়েছেন।

অ্যান্টিগা থেকে লন্ডনে ট্রানজিট ভিসা ছিল তাদের। গতকালই (৮ ফেব্রুয়ারি) তাদের ভিসার মেয়াদ ফুরিয়ে গেছে। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবরে বলা হয়েছে, চার জনই এখন লন্ডনে অবস্থান করছেন। ইতিমধ্যে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন তারা। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

অ্যান্টিগা থেকে গত রবিবার সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছায় আফগান যুব দল। লন্ডন থেকে আরব আমিরাত হয়ে গত সোমবার সকালে কাবুলে পৌঁছে গেছে পুরো দল। কিন্তু সেখানে ছিলেন না চার সদস্য। দেশে ফেরা যুব দলকে বরণ করে নিয়েছে এসিবি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status