ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক গ্রেফতার
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 9 February, 2022, 9:08 AM

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক গ্রেফতার

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক গ্রেফতার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়িতে অনুপ্রবেশের দায়ে রহিম মিয়া (২৮) নামে এক ভারতীয় নাগরিক গরু ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এসময় তার কাছ থেকে ১৫শ’ ভারতীয় রুপী উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ এলাকায় ওই ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রহিম মিয়া (২৮) ভারতের কোচবিহার জেলার শীতলকুচির থানার গিজালদা গ্রামের সুখ লাল মিয়ার ছেলে।

হাতীবান্ধা উপজেলার জাওরানি ১৫ বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার জহুরুল ইসলাম জানান, ওই ব্যক্তি সীমান্তের ৯০৯ নং মেইন পিলারের কাছে ভারতীয় কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ এলাকায় প্রবেশ করলে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গরু ব্যবসার বিষয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার কথা স্বাকীর করেছেন। পরে রাত ১১টার দিকে তাকে হাতীবান্ধা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল ইসলাম জানান, ভারতীয় ওই নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে একটি মামলা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে লালমনিরহাট কারাগারে পাঠানো হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status