ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
আইসিসির মাস সেরার সংক্ষিপ্ত তালিকায় ইবাদতের প্রতিদ্বন্ধী ব্রেভিস ও পিটারসেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 8 February, 2022, 7:09 PM

আইসিসির মাস সেরার সংক্ষিপ্ত তালিকায় ইবাদতের প্রতিদ্বন্ধী ব্রেভিস ও পিটারসেন

আইসিসির মাস সেরার সংক্ষিপ্ত তালিকায় ইবাদতের প্রতিদ্বন্ধী ব্রেভিস ও পিটারসেন

আইসিসির জানুয়ারি মাসের প্লেয়ার অব দ্য মান্থের তিনজন সংক্ষিপ্ত ক্রিকেটারের মাঝে স্থান করে নিয়েছেন বাংলাদেশের ইবাদত হোসেন। অপর দুই জন ক্রিকেটারই দক্ষিণ আফ্রিকার।

জানুয়ারি মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ে বড় অবদান রাখেন টাইগার পেসার ইবাদত। সিরিজে বল হাতে তিন ইনিংসে ২৯.৩৩ গড়ে নেন ৯ উইকেট। তবে ইবাদত আলোচনায় স্থান করে নেন প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৪৬ রান খরচায় ৬ উইকেট নিয়ে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুটি শতক ও তিনটি অর্ধশতকের সাহায্যে ৫০৬ রান করে তালিকায় স্থান করে নিয়েছেন ব্রেভিস। আর ভারতের বিপক্ষে দুই টেস্টে ২৪৪ রান করে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়ে বড় অবদান রেখে তালিকায় স্থান করে নেন পিটারসন। বিজয়ীর নাম ঘোষণা হবে ১৪ ফেব্রুয়ারি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status