ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
পোষা কবুতর ধরতে যেয়ে আটক পাকিস্তানি বালক, মুক্তির জন্যে মোদির কাছে আবেদন পরিবারের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 8 February, 2022, 7:03 PM

পোষা কবুতর ধরতে যেয়ে আটক পাকিস্তানি বালক, মুক্তির জন্যে মোদির কাছে আবেদন পরিবারের

পোষা কবুতর ধরতে যেয়ে আটক পাকিস্তানি বালক, মুক্তির জন্যে মোদির কাছে আবেদন পরিবারের

১৪ বছরের পাকিস্তানি স্কুল বালক আসমাদ পোষা কবুতরকে উড়িয়ে তার পিছনে দৌড়ে যেতে যেতে কখন পুঞ্চের কাছে ভারত-পাকিস্তান সীমান্ত নিয়ন্ত্রণ রেখা পার হয়ে গেছে টের পায়নি। গত ২৮ নভেম্বর থার্ড গোর্খা রেজিমেন্ট গ্রেফতার করলেও তার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেনি। দি প্রিন্ট

আসমাদদের বাড়ি চাকান-দা-বাগ ক্রসিং পয়েন্টে তাত্রিনট গ্রামে। তাদের বাড়ির দেওয়াল ঘেষেই দুদেশের সীমান্ত। তার চাচা আরবাব আলী জানান, ওই দিন আসমাদ কবুতরের পায়ের বাঁধন খুলে উড়িয়ে দিয়েছিল। কিন্তু কবুতরের পিছনে ছুটতে যেয়ে সীমান্ত অতিক্রমের বিষয়টি সে বুঝতে পারেনি।

দি প্রিন্টকে দেওয়া সাক্ষাতকারে আরবাব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আসমাদের মুক্তির আবেদন জানিয়ে বলেন, আমাদের পরিবার একেবারেই ভেঙ্গে পড়েছে। কোনো রাজনৈতিক দল বা কোনো গ্রুপের সঙ্গে আমাদের পরিবারের কোনো সম্পর্ক নেই। মানবিক দিক বিবেচনা করেই আমরা আসমাদের মুক্তি চাচ্ছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status