ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
২০ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না জসিম উদ্দিনের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 4 February, 2022, 7:48 PM

২০ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না জসিম উদ্দিনের

২০ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না জসিম উদ্দিনের

অবশেষে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) তাকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম বন্দর থানার নিমতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, ২০০২ সালের ৩০ মার্চ পূর্ব শত্রুতার জের ধরে লোহাগাড়ার ব্যবসায়ী জানে আলমকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর নিহতের বড় ছেলে মো. তজবিরুল আলম বাদী হয়ে লোহাগাড়া থানায় ২১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মধ্যে জসিম উদ্দিন অন্যতম প্রধান আসামি। ২০০৭ সালের ২৪ জুলাই এ মামলায় আদালত ১২ জনকে মৃত্যুদণ্ড এবং ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে আসামিরা উচ্চ আদালতে আপিল করেন। আপিলে জসিম উদ্দিনসহ মোট ১০ জনকে মৃত্যুদণ্ড, দুইজনকে যাবজ্জীবন ও বাকিদের খালাস দেওয়া হয়।


তিনি আরও জানান, জানে আলমকে হত্যার পরপরই জসিম উদ্দিন থেকে পালিয়ে যান। এর পর তিনি বিভিন্ন এলাকায় কখনো ট্রাকচালক আবার কখনো চালকের সহকারী হিসেবে হিসেবে আত্মগোপনে ছিলেন। ট্রাক চালকের লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র তৈরিতে তিনি ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status