ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
নদী-নালায় চরে বেড়াচ্ছে অদ্ভুত লম্বা ঠোঁটের শামুকখোল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 4 February, 2022, 2:36 PM

নদী-নালায় চরে বেড়াচ্ছে অদ্ভুত লম্বা ঠোঁটের শামুকখোল

নদী-নালায় চরে বেড়াচ্ছে অদ্ভুত লম্বা ঠোঁটের শামুকখোল

শামুকখোল বাংলাদেশের পরিচিত পাখিগুলোর একটি। অদ্ভুত লম্বা ঠোঁটের কারণে সহজেই এদের নদীনালায় চরে বেড়ানো অন্য বড় পাখি থেকে আলাদা করা যায়। শামুকখোলের শারীরিক আকারও হয় বেশ বড়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনিসুজ্জামান মো. সালেহ রেজা জানান, এশিয়া মহাদেশে বাংলাদেশ, ভারত ছাড়াও দক্ষিণ এশিয়ার বাকি অংশে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় এদের দেখা মেলে।

শামুকখোলের প্রধান খাবার হলো শামুক ও ঝিনুক। পরিবেশ অনুকূলে থাকলে সাধারণত এরা জায়গা থেকে সহজে নড়ে না। শামুকখোল ধানক্ষেত, ছোট নদীনালার অল্প পানিতে নেমে ঠোঁট ডুবিয়ে আহার সংগ্রহ করে। রাজশাহীতে এ পাখির বিচরণ অনেক আগে থেকেই।
বড় বড় গাছে বাসা বেঁধে থাকে শামুকখোল। বিভিন্ন কারণে বড়, প্রাচীন গাছ কাটা পড়ায় শামুকখোল পাখি প্রায়ই ঘরহারা হয়, ছড়িয়ে পড়ে নতুন নীড়ের খোঁজে।

সম্প্রতি সরেজমিনে ঘুরে রাজশাহীর কেন্দ্রীয় লাইব্রেরির মেহগনি, আমসহ বিভিন্ন গাছের ডালে শত শত শামুকখোল পাখি উড়ে এসে বসতে দেখা যায়। স্থানীয় লোকজন জানায়, এ পাখিগুলো প্রতিদিন সকালে খাবারের সন্ধানে আশপাশের বিভিন্ন খাল-বিলে ছুটে যায়। আবার সন্ধ্যা নামার আগে আগে বাসায় ফিরে আসে।

এ প্রতিবেদক রাজশাহীর পবা উপজেলার দারুসা কৈকুড়ি বিলে গিয়ে এ রকমই একদল পাখি দেখতে পান। সেখানে একদিকে কৃষকরা ধান চাষ করছিলেন, আরেকদিকে খাবারের সন্ধানে শত শত শামুকখোল ওড়াউড়ি করছিল।

স্থানীয় কৃষক দবিরুল ইসলাম বলেন, ‘বিলের পানি শুকিয়ে যাওয়ায় ধান চাষ শুরু হয়েছে। কোথাও কোথাও হালকা পানি আছে। এ ছাড়া ধানের জমির পানিতে ছোট ছোট শামুকের খোঁজে শামুকখোল পাখিগুলো দল বেঁধে উড়ে আসে প্রতিদিন। দেখতে সুন্দর লাগে। ’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status