ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
চাঁদপুরে মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৪
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: Thursday, 3 February, 2022, 11:27 PM

চাঁদপুরে মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৪

চাঁদপুরে মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৪

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাবুরহাট-পেন্নাই সড়কে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার আরও দুই যাত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় বড়দিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মতলব ঘনিয়ার পাড় এলাকার চালক জসিম উদ্দিন মোল্লা (৪৯), চাঁদপুর পুরান বাজারের হানিফ বেপারী (২৮), নতুন বাজার এলাকার নুপুর (১৪) ও অজ্ঞাতনামা (৭০) বৃদ্ধা।

মতলব দক্ষিণ থানা পুলিশ জানায়, সিএনজিচালিত অটোরিকশা চাঁদপুর থেকে যাত্রী নিয়ে মতলবের দিকে আসছিল। বিপরীত দিক থেকে মাইক্রোবাসটি দ্রুতগতিতে সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালক জসিম উদ্দিন মোল্লা মারা যান। সিএনজিতে থাকা অপর ৫ যাত্রীর মধ্যে চাঁদপুর সদর হাসপাতালে শহরের পুরানবাজার এলাকার হারুন বেপারীর ছেলে হানিফ বেপারী, নতুন বাজার এলাকার আজিম জামানের মেয়ে নুপুর এবং ৭০ বছর বয়সী এক অজ্ঞাতনাম বৃদ্ধা মৃত্যুবরণ করেন। দুর্ঘটনায় নিহত হানিফ বেপারীর স্ত্রী জান্নাত আক্তার পপিকে (২৫) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন থাকলেও আহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

থানা পুলিশ জানায়, দুর্ঘটনায় মাইক্রোবাসটিতে থাকা এক প্রবাসী ও তার স্বজনরা অক্ষত অবস্থায় থাকলেও এর চালক গাড়িটি রেখেই পালিয়ে যায়। মর্মান্তিক দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা ঘণ্টাব্যাপী মতলব বাবুরহাট সড়ক অবরোধ করে রাখে। এতে দুর্ঘটনাস্থলে দুই দিকে শতশত যানবাহন আটকা পড়ে। পরে মতলব দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, ঘটনাস্থল থেকে নিহত চালকের মরদেহ, মাইক্রোবাস ও সিএনজিটি উদ্ধার করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status