ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
৬০ লাখ ৭৪ হাজার বিদেশি কর্মী লাগবে জাপানের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 3 February, 2022, 6:43 PM
সর্বশেষ আপডেট: Thursday, 3 February, 2022, 11:27 PM

৬০ লাখ ৭৪ হাজার বিদেশি কর্মী লাগবে জাপানের

৬০ লাখ ৭৪ হাজার বিদেশি কর্মী লাগবে জাপানের

জাপানে ২০৪০ সালে ৬০ লাখ ৭৪ হাজার বিদেশি শ্রমিকের প্রয়োজন হবে, যা বর্তমানের তুলনায় চারগুণ বেশি। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।

আজ বৃহস্পতিবার এই খবর প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া। সমীক্ষায় বলা হয়েছে, চলমান প্রক্রিয়ায় ২০৪০ সালে জাপানে ৪ লাখ ২০ হাজার কর্মীর ঘাটতি দেখা যাবে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সরকার দেশটিতে বিদেশি কর্মী নিয়োগের প্রোগ্রাম প্রসারিত করার দিকে নজর দেওয়ার পর এমন তথ্য পাওয়া গেল। এরই মধ্যে জাপান কর্মীদের স্থায়ী বসবাসের জন্য নাগরিকত্ব দেওয়ার কার্যক্রম শুরু করেছে। এ ধরনের প্রচেষ্টা বিদেশি কর্মীদের আকৃষ্ট করতে পারে।

জাইকার সমীক্ষায় ইঙ্গিত করা হয়েছে যে, জাপানের সীমাবদ্ধ অভিবাসননীতি বিদেশি কর্মীদের আকৃষ্ট করার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমাতে সাহায্য করছে।

অক্টোবরের শেষ পর্যন্ত জাপানে ১৭ লাখের বেশি বিদেশি কর্মী ছিল। যার মধ্যে প্রায় তিন লাখ ৫০ হাজার সরকার অনুমোদিত প্রশিক্ষণার্থী প্রোগ্রামে অংশ নিয়েছিলেন। তাছাড়া আরও তিন লাখ ৩০ হাজার বা তার বেশি পার্ট-টাইমকর্মী ছিলেন। যারা ছিলে প্রধানত বিদেশি শিক্ষার্থী।

প্রতিবেদনে বলা হয়, নিজেদের দেশের অর্থনীতি ভালো না হওয়া পর্যন্ত উন্নয়নশীল দেশের নাগরিকরা বিদেশে চাকরি করতে বেশি আগ্রহী হবে বলে মনে করা হচ্ছে। গবেষণার পূর্বাভাসে আরও বলা হয় জাপান এখন থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার চেয়ে মিয়ানমার ও কম্বোডিয়ার কর্মীদের আকৃষ্ট করবে।

দেশটির অধিকাংশ কর্মী আসে শুধু ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে। তবে এসব দেশের অর্থনীতি অনেকটা উন্নতির দিকে। তাই ভবিষ্যতে এত বেশি কর্মী আকৃষ্ট করতে দেশটি সমস্যার সম্মুখীন হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status