ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বহুদিন সঙ্গমে লিপ্ত হননি! জানেন কী বিপদ ডেকে আনছেন?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 3 February, 2022, 8:16 PM

বহুদিন সঙ্গমে লিপ্ত হননি! জানেন কী বিপদ ডেকে আনছেন?

বহুদিন সঙ্গমে লিপ্ত হননি! জানেন কী বিপদ ডেকে আনছেন?

করোনাকালে ঘরবন্দি। হোয়ার্ক ফ্রম হোমের চাপে একেবারে নাজেহাল অবস্থা। অফিসের সময় শেষে বিছানায় ঘুমতে গেলে একেবারে গভীর নিদ্রা কিংবা জেগে বসা থাকা। কোনও কিছুই আর ইচ্ছে করে না।  সঙ্গম শেষ কবে করেছেন তা হাতে গুণতে হয়। বিশেষজ্ঞরা হামেশাই বলে থাকেন যৌনতা স্ট্রেস কমাতে দারুণ সাহায্য করে। শরীর ও মনকে চাঙ্গা রাখতে যৌনতা খুবই প্রয়োজন। আর তাই বহুদিন ধরে সঙ্গমে লিপ্ত না হলে, শরীর খারাপ ও মন খারাপ হওয়াটা স্বাভাবিক। কিন্তু চিকিৎসকরা বলছেন, দীর্ঘদিন ধরে যৌনতায় লিপ্ত না হলে হতে পারে মারাত্মক কিছু সমস্যা।

১) কাজের চাপে অনেকেরই ঘুম নিয়ে সমস্যা রয়েছে। অনেক সময়ই মাঝ রাতে ঘুম ভেঙে গিয়ে, আর ঘুম আসতে চায় না। বিশেষজ্ঞরা বলছেন, জীবন থেকে যৌনতা কমে গেলে এটা হওয়া খুবই স্বাভাবিক ব্য়াপার। তাই নিয়মিত যৌনতায় লিপ্ত থাকলে, এই সমস্যা দূর হবে। তা বলে রুটিন করে নেবেন না। বরং ইচ্ছের ডাকে সারা দিন।

২) বিশেষজ্ঞদের কথায়, পুরুষদের এক রাতে মোট ৫ বার লিঙ্গ দৃঢ় হয়। এটা একেবারেই স্বাভাবিক। তবে জীবন থেকে যৌনতা কমে গেলে এই দৃঢ় হওয়ার ব্যাপারটা কষ্টকর হয়ে ওঠে। এদিকে একটু নজর দেওয়া উচিত।

৩) ঋতুস্রাবের সময়ে বহু মহিলার পেট ব্যথা হয়। বিশেষজ্ঞরা বলছেন, যৌন-জীবন সচল থাকলে এই সমস্যা কম দেখা দেয়। এমনকী, বেশিদিন যৌনতায় লিপ্ত না হলে ব্যথা আরও বেড়ে যায়।

৪) নিয়মিত সঙ্গমে লিপ্ত হলে শরীরে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ফলে শরীর ও মন চাঙ্গা থাকে। ফলে শরীরে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা কম হয়ে যায়।

৫) নিয়মিত যৌনতায় শরীরে মেদও কমে। বিশেষজ্ঞরা বলছেন, চট জলদি মেদ ঝরাতে সঙ্গম দারুণ কাজ করে যৌনতা। ফিটও রাখা যায় নিজেকে।




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status