ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাহউদ্দিনের ইন্তেকাল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 3 February, 2022, 7:53 PM

বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাহউদ্দিনের ইন্তেকাল

বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাহউদ্দিনের ইন্তেকাল

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেরর সাবেক খতিব অধ্যাপক মাওলানা সালাহউদ্দিন মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসাইন বাংলানিউকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মাওলানা সালাহউদ্দিন বৃহস্পতিবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার হার্টে রিং পরানো হয়েছিল।

২০০৯ সালের ১ জানুয়ারি বায়তুল মোকাররমের খতিব হিসেবে মাওলানা সালাহউদ্দিনকে নিয়োগ দেয় ধর্ম মন্ত্রণালয়। তবে শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে কয়েক বছর ধরে তিনি নামাজ পড়াতে পারেননি। তিনি ১৯৯৯ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার ভারপ্রাপ্ত প্রিন্সিপালের দায়িত্ব পালন করেন।  

জাতীয় মসজিদের খতিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status